North Bengal

বদলে যাবে উত্তরের পর্যটন, উদ্বোধনের আগেই ভাইরাল মূর্তি নদীর উপর তৈরি নয়া ব্রিজ

লাটাগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, লুকসান, মহাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ আরও সহজ হবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৯:৩৬

options
link
বদলে যাবে উত্তরের পর্যটন, উদ্বোধনের আগেই ভাইরাল মূর্তি নদীর উপর তৈরি নয়া ব্রিজ
সমাজমাধ্যমে ভাইরাল মূর্তি ব্রিজের একাধিক ছবি।

দীর্ঘ চারবছরের অপেক্ষা। অবশেষে একেবারে নতুন রূপে খুলতে চলেছে মূর্তি নদীর উপর তৈরি আর্চ ব্রিজ। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নয়া ব্রিজের উদ্বোধন হওয়ার কথা। তবে উদ্বোধনের আগেই ব্রিজের একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। সাদা-কালো রঙের ধনুকাকৃতি এই সেতু এখন মূর্তির অন্যতম নতুন আকর্ষণ। সেতুটি চালু হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, বদলে যেতে পারে এই এলাকার পর্যটনের ছবিও। ফলে নয়া এই ব্রিজকে ঘিরে আশার আলো তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Advertisement

এদিন উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেতুর উদ্বোধনের পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে কোচবিহার পৌঁছেই প্রথমেই মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, মূর্তি নদীর উপর তৈরি এই ব্রিজ চালু হলে দুই প্রান্তের মধ্যে প্রায় ১০ কিলোমিটার পথ কমে যাবে। ফলে লাটাগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, লুকসান, মহাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি জলঢাকা বিন্দু, রঙ্গু, কুমাইয়ের মতো পর্যটনকেন্দ্রেও পৌঁছনো যাবে কম সময়ে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের আশা, নতুন সেতুর হাত ধরে বাড়বে পর্যটকদের আনাগোনা। তার প্রভাব পড়বে ছোট দোকান, গাড়ি পরিষেবা এবং অন্যান্য স্থানীয় ব্যবসাতেও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

বলে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন আগেই নয়া এই ব্রিজের কাজ শেষ হয়। তবে নির্বাচনী বিধিনিষেধের কারণে এতদিন উদ্বোধন করা সম্ভব হয়নি। মঙ্গলবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

প্রশাসনিক সূত্রে খবর, এদিন উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেতুর উদ্বোধনের পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে কোচবিহার পৌঁছেই প্রথমেই মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কোচবিহারে প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। এরপর আলিপুরদুয়ারে বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে এই সভা হবে। ফলে উত্তরের মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.