CM Suvendu Adhikari

মূর্তি নদীর উপর ২০ কোটি ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন, পুজোর মুখে বন্ধ চা বাগান খোলার বার্তা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়িতে সেতুর উদ্বোধনের আগে কোচবিহারের মদনমোহন মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে আরতি করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৭:০০

options
link
মূর্তি নদীর উপর ২০ কোটি ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন, পুজোর মুখে বন্ধ চা বাগান খোলার বার্তা মুখ্যমন্ত্রীর
২২ সেপ্টেম্বর, মঙ্গলবার কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

নাগরাকাটার সঙ্গে জুড়ল জলপাইগুড়ি! মূর্তি নদীর উপর সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রায় ২০ কোটি ব্যয়ে তৈরি সেতুর উদ্বোধন করলেন তিনি। পাশাপাশি জানালেন আরও দু’টি সেতু তৈরির কাজ চলছে। এ ছাড়াও গত বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়া কালীখোলা বিজ্র তৈরির অনুমোদনও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, দ্রুত সেই কাজ শুরু হবে।

Advertisement

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহার, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। সফরের অর্ন্তগত জলপাইগুড়িতে মূর্তি নদীর উপর সেতুর উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, “প্রায় ২০ কোটি ব্যয়ে এই সেতু নির্মাণ করা হল। আরও ২টি ব্রিজ তৈরি করা হচ্ছে। এ ছাড়াও গত বছর প্রাকৃতিক দুর্যোগে কালীখোলা বিজ্রের উপর যে সেতুটি ভেঙে গিয়েছিল। সেটির কাজের অনুমোদন দিয়ে গেলাম। দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু মাত্র চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে রাজ্য ৩৩০ কোটি টাকা অনুদান পেয়েছে। নতুন সেতু নির্মাণের পাশাপাশি সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধ চা বাগান খোলা থেকে পুজোর মরশুমে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস সব নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

জলপাইগুড়িতে সেতুর উদ্বোধনের আগে কোচবিহারের মদনমোহন মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে আরতি করেন। বেরিয়ে যাওয়ার সময় বলেন, “এক বছরের মধ্যে কোচবিহারবাসীর সব চাওয়া পূর্ণ হবে। সড়ক, রাজ্য, রেল পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এখানে দু’ধরনের পর্যটক আসে। একদল প্রকৃতি দেখে। অন্যদল বিভিন্ন মন্দির দর্শন করেন। তাঁদের রাত্রি যাপনের ব্যবস্থা করতে হবে। সব কাজ হবে।”

এই অনুষ্ঠানের পর বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে হাসিমারার সুভাষিণী চা-বাগানের মাঠে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিনই জলদাপাড়ার পিলখানাতে থাকা দুই হস্তি শাবকের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী। বনদপ্তরের এই অনুষ্ঠানে বন্যপ্রাণীদের দেহাংশ পুড়িয়ে নষ্ট করা ছাড়াও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বনদপ্তরের প্রদর্শনীও দেখবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে ফের আকাশ পথে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.