CM Suvendu Adhikari

‘চোরাশিকারিদের হাতে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী’, হাসিমারায় প্রকৃতি ও সম্পদ বাঁচানোর অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

বিশ্ব গন্ডার দিবসে হাসিমারায় গিয়ে মুখ্যমন্ত্রীর এই অঙ্গীকার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:০০

options
link
‘চোরাশিকারিদের হাতে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী’, হাসিমারায় প্রকৃতি ও সম্পদ বাঁচানোর অঙ্গীকার মুখ্যমন্ত্রীর
২২ সেপ্টেম্বর, মঙ্গলবার। হাসিমারায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চোরাশিকারিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী। এসব চোরাশিকারিদের হাত থেকে প্রকৃতি, বন্যপ্রাণ ও রাজ্যের সম্পদকে রক্ষা করার অঙ্গীকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। পাশাপাশি রাজ্যবাসীর কাছে এই কাজের জন্য় সহযোগিতা চেয়েছেন তিনি। বন্যপ্রাণীদের খাদ্য, চিকিৎসা পরিষেবার দিকেও নজর রাখা হবে। বিশ্ব গন্ডার দিবসে হাসিমারায় গিয়ে মুখ্যমন্ত্রীর এই অঙ্গীকার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

এদিন বিশ্ব গন্ডার দিবসে হাসিমারায় একটি অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রীর। সেখান থেকেই চোরাশিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি। এছাড়াও চা শ্রমিকদের স্বার্থে একাধিক ঘোষণা করেন তিনি। বন্ধ চা বাগান খোলার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। টোটো পাড়ায় ১২০০ বাড়ি তৈরি করা হবে বলেও জানান তিনি। শুভেন্দু বলেন, “চা বাগান খুলব, কোনও কথা ভুলিনি। চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেব।” মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ অক্টোবর ফের তিনি উত্তরবঙ্গে আসবেন। বক্সারে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুভেন্দু জানান, তরাই-ডুয়ার্সকে এক বছরের মধ্যে বিশ্ব পর্যটন কেন্দ্র বানানো হবে। তাঁর কথায়, “আপনারা ভরসা রাখতে পারেন। বন্ধ চা বাগান খুলব। আমি একটাও কথা ভুলিনি। আগের সরকার আপনাদের ভাড়াটিয়া করতে চেয়েছিল। আর আমি কথা দিয়েছিলাম, চা বাগানে বসবাসকারী চা শ্রমিকদের আমরা উদ্বৃত্ত জমির মালিকানা দেব। সেই কাজও হবে। টোটো পাড়ায় ১২০০ বাড়ি বানাব। আরও যা যা করার সব করব। মাঝে মাঝেই আপনাদের সঙ্গে দেখা হবে। “

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.