মধ্য হাওড়ায় (Howrah) দেশবন্ধু বিদ্যালয় নামে একটি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ করে প্রোমোটিং করার ষড়যন্ত্র! আর এহেন কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূলের। অভিযোগ, স্থানীয় নেতারাই নাকি ওই স্কুল বিল্ডিংটিকে প্রোমোটিংয়ের জন্য দিয়ে দিয়েছে। আর সেই অভিযোগ তুলে ও স্কুলটিকে প্রোমোটিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য বিক্ষোভ দেখালেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র থেকে বর্তমান শিক্ষক ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্কুলের প্রাক্তন ছাত্ররা। সেখানে বিক্ষোভে গিয়ে সামিল হন বিজেপির হাওড়া জেলার সহ-সভাপতি অজয় মান্না।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই স্কুলে বর্তমানে ৫৭ জন ছাত্র রয়েছে। বর্তমানে স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলছে বলে খবর।
এদিকে স্কুল বিল্ডিংটির প্রোমোটিং করার প্রতিবাদে ওই স্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার দাস হাওড়া জেলার স্কুল শিক্ষা পরিদর্শককে এদিন দুপুরেই গিয়ে একটি চিঠি দেন। হাওড়া জেলা স্কুল শিক্ষা পরিদর্শক বিমল কৃষ্ণ গায়েন এই প্রসঙ্গে বলেন, ‘‘ওই স্কুলের প্রধান শিক্ষক আমাকে একটি চিঠি দিয়ে গিয়েছেন। সেখানে ওই স্কুল সম্পর্কে কিছু বলেছেন। সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” শুধু তাই নয়, খুব শীঘ্রই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যেতে পারেন জেলা স্কুল পরিদর্শক।
জানা গিয়েছে, ওই স্কুলে বর্তমানে ৫৭ জন ছাত্র রয়েছে। বর্তমানে স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলছে বলে খবর। এই প্রসঙ্গে বিমলবাবু জানান, ওই স্কুলে কী হচ্ছে তা আমরা খতিয়ে দেখছি। এই প্রসঙ্গে বিজেপি নেতা অজয় মান্না বলেন, ”তৃণমূল স্কুলটিকে চক্রান্ত করে প্রোমোটারদের হাতে তুলে দিয়েছে। আমরা এখন সরকারে এসেছি। আমরা কোনওভাবেই এরকম একটি স্কুলকে বন্ধ হতে দেব না। এ ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স। আমরা এই স্কুলের একটা ইঁটও খুলতে দেবো না।’’ শুধু তাই নয়, অজয় মান্না পুরো ঘটনায় পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন। জানা গিয়েছে, স্কুলটি ১৯৫৪ সালে স্থাপিত হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত সরকারের আমলে স্কুলটিকে ঘিরে চক্রান্ত হয়েছে বলে অভিযোগ প্রাক্তনীদের। অবিলম্বে স্কুল পুরানো পরিস্থিতিতে ফেরানোর আবেদন জানিয়েছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন