ফের আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। নোটিস দেওয়া হয়েছে বিধায়ককে। আগামী সোমবার তাঁকে থানায় ডাকা হয়েছে। ভোটের আগে বাবরি মসজিদ অডিও ক্লিপ কাণ্ডে তাঁকে এবার তলব করা হয়েছে বলে প্রাথমিক খবর। এর আগেও অন্য মামলায় হুমায়ুন কবীরকে জেরা করা হয়েছিল। ধারাবাহিকভাবে মুর্শিদাবাদ জেলা পুলিশ তাঁকে জেরার জন্য একাধিক থানায় তলব করে।
আরও পড়ুন:
রেজিনগর কেন্দ্রে আগামী ৬ তারিখ বিধানসভা উপনির্বাচন। ওই কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টি লড়াই করছে। দুই কেন্দ্রেই হুমায়ুন জিতেছিলেন। পরে তিনি ওই কেন্দ্র ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। রেজিনগরে বিজেপি, সিপিএম, আরএসপি, তৃণমূল, কংগ্রেসও লড়াই করছে। হুমায়ুন কবীরও প্রচার করছেন পুরোদমে। সেই আবহে পুলিশ এবার হুমায়ুনকে তলব করল। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে থানায় তলব করা হয়েছে।
আজ, শনিবার দুপুরের পরে হুমায়ুন কবীরের শক্তিপুরের বাড়িতে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। থানায় হাজিরার জন্য হুমায়ুনকে নোটিস দেওয়া হয়। কিন্তু কী কারণে নোটিস? জানা গিয়েছে, নির্বাচনের সময় একটি অডিও ভাইরাল হয়েছিল। সেখানে মুর্শিদাবাদে নির্মীয়মান বাবরি মসজিদে বিজেপির দলীয় পতাকা লাগানোর কথা বলা হয়েছিল। দুই ব্যক্তির মধ্যে ওই কথোপকথন হয়েছিল। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই কল রেকর্ডিংয়ের অন্যপ্রান্তে হুমায়ুন কবীর ছিলেন বলে অভিযোগ।
দিন কয়েক আগে হুমায়ুন কবিরের সঙ্গে এক ব্যক্তি কথা বলে হিংসা ছড়ানো ওই পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। অডিও ক্লিপের তদন্তে নেমে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সেই ঘটনার তদন্তেই এবার হুমায়ুনকে তলব করা হল বলে খবর। ভোটের প্রচারে রাশ টানতেই পুলিশ এই নোটিস দিল। এমনই মনে করছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর