ব্যাগ ভর্তি ৬৭ লক্ষ টাকা-সহ হাওড়া স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রেল পুলিশ। রবিবার রাতে সন্দেহজনকভাবে হাওড়া (Howrah) স্টেশনের নিউ কমপ্লেক্সে ঘোরাঘুরি করার সময় ওই ব্যক্তিকে প্রথমে আটক করে আরপিএফ। তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত আধিকারিকরা। শুধু তাই নয়, তল্লাশি চালানো হয় ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগেটিরও। সেটি খুলতেই একেবারে চক্ষুচড়ক অবস্থা হয় রেল পুলিশের। তদন্তকারীরা দেখেন, ওই ব্যাগে একেবারে বান্ডিল বান্ডিল নোট। বিপুল এই নোট কথা থেকে ওই ব্যক্তি নিয়ে আসছিলেন, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ও আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি গয়নার দোকান রয়েছে। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য নাকি টাকা নিয়ে এসেছিলেন সুজিত।
রেল পুলিশ ও আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম সুজিত কোলে। তিনি মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। জানা গিয়েছে, সুজিতের ব্যাগে প্রায় ৬৭ লাখ টাকা ছিল। সেই টাকা নিয়েই রবিবার রাতে মুম্বই মেল চেপে হাওড়ায় পৌঁছান সুজিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ও আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি গয়নার দোকান রয়েছে। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য নাকি টাকা নিয়ে এসেছিলেন সুজিত। কিন্তু তাঁর উত্তর সন্তোষজনক মনে হয়নি আরপিএফের। ওই বান্ডিল বান্ডিল নোটের উৎস কী, তারও কোনও ব্যাখ্যা দিতে পারেননি সুজিত। দেখাতে পারেননি ওই নগদ টাকার কোনও নথিপত্রও।

ধৃতের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে সুজিতকে আটক করে আয়কর দপ্তরে খবর দেয় আরপিএফ। আরও বিস্তারিত তদন্ত করতে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন রেল পুলিশ ও আয়কর দপ্তরের আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে হাওড়া স্টেশন চত্বর থেকে বান্ডিল বান্ডিল নোট-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক ঘটনার পর স্টেশনে বেড়েছে নিরাপত্তা এবং নজরদারি। সেই নজরদারি চলাকালীনই সুজিত কোলেকে প্রথমে আটক করে রেল পুলিশ।
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন