Old couple

অতিমারীর বাধা পেরিয়ে আবার দেখা! বছর পেরিয়ে মুখোমুখি বৃদ্ধ দম্পতি, ছবি ভাইরাল

'আবার দেখা যখন হল...'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৮:০৬

options
link
অতিমারীর বাধা পেরিয়ে আবার দেখা! বছর পেরিয়ে মুখোমুখি বৃদ্ধ দম্পতি, ছবি ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর (Pandemic) ধাক্কায় বদলে গিয়েছে আমাদের চেনা পৃথিবী। প্রিয় সম্পর্কের মাঝে দেওয়াল তুলেছে মারণ রোগের (COVID-19) ভ্রুকুটি। মাসের পর মাস ধরে নিঃসঙ্গতাকে সঙ্গী করে বাঁচতে হয়েছে অনেককেই। বিশেষ করে যাঁরা প্রবীণ, তাঁদের ভয় প্রথম থেকেই ছিল বেশি। সেই দলেরই দুই প্রতিনিধি অশীতিপর স্ট্যানলি হার্বার ও মাভিস হার্বার। দীর্ঘ এক বছর একসঙ্গে থাকতে পারেননি তাঁরা। যা তাঁদের ছয় দশকের দাম্পত্য (Couple) জীবনে কখনও হয়নি। অবশেষে আবার দেখা হল তাঁদের। স্বাভাবিক ভাবেই আবেগে থরথর করে কেঁপে উঠেছিল সেই পুনর্মিলনের মুহূর্ত। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও।

Advertisement

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার দেখা হয়েছিল দু’জনের। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই স্মৃতিভ্রংশের অসুখে জেরবার হতে হচ্ছিল স্ট্যানলিকে। তখন থেকেই তাঁর ঠিকানা লিভার এজ কেয়ার হোম। কিন্তু অতিমারীর আগে নিয়মিত তাঁর কাছে যেতেন মাভিস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের আত্মা’! মাথা ঠেকিয়ে লোকাল ট্রেনে প্রণাম যুবকের, ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া]

সব হিসেব এলোমেলো করে দিল কালান্তক অসুখের আতঙ্ক। সেই থেকে আর দেখা হয়নি স্ট্যানলি ও মাভিসের। ক্রমশ দীর্ঘ হয়েছে অপেক্ষার ছায়া। শেষ পর্যন্ত যার অবসান হল। আসলে মাভিসও অসুস্থ হয়ে পড়েছেন সম্প্রতি। এবার তিনিও ওই হোমে এসেছেন বাসিন্দা হয়ে। কিন্তু এসেই দেখা হয়নি। চোদ্দো দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে মুখোমুখি দু’জনে। আবেগ ধরে রাখা ছিল সত্যিই কঠিন। সেচেষ্টাও করেননি তাঁরা। দু’জনে দু’জনকে জড়িয়ে ধরেন। হয়তো প্রথমবার একে অপরের কাছে আসার সেই মুহূর্তই আবার তাঁরা ফিরে পেলেন নতুন করে।

Advertisement

কেমন লাগছে এতদিন পরে আবার কাছাকাছি এসে? মাভিস জানাচ্ছেন, ”আমার অত্যন্ত আনন্দ হচ্ছে স্ট্যানলিকে পেয়ে। ওকে এত মিস করতাম! আবেগ সামলাতে না পেরে আমি কেঁদেও ফেলেছি। খুব খুশি আমি। কখনও চাইনি ওর থেকে দূরে যেতে। মনে হচ্ছিল যেন ওকে বরাবরের জন্য হারিয়ে ফেলেছি।”

[আরও পড়ুন: সেনার রক্তচক্ষু উপেক্ষা করে একমনে নাচে মগ্ন মায়ানমারের সাহসিনী! ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.