২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে ‘রাকা’। তার একবছর আগেই গিনেস বুকে নাম তুলল পরিচালক অ্যাটলির মেগাবাজেট সিনেমা। খবর, দীপিকা পাড়ুকোন এবং আল্লু অর্জুন অভিনীত এই ৮০০ কোটির সিনেমা এক অভূতপূর্ব কাণ্ড করে ফেলেছে! যে কীর্তির স্মারক হিসেবে তাঁদের হাতে উঠল গিনেস রেকর্ডের শংসাপত্র।
আরও পড়ুন:
ভারতীয় সিনেমার ইতিহাসে এক উল্লেখযোগ্য প্রযুক্তিগত মাইলফলক। সেই প্রেক্ষিতেই গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গিনেস স্বীকৃতি তুলে দেওয়া হয় অ্যাটলি এবং আল্লু অর্জুনের হাতে।
মুক্তির এখনও প্রায় একবছর বাকি। তার প্রাক্কালেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল আল্লু অর্জুন ও অ্যাটলির আসন্ন কল্পবিজ্ঞান ভিত্তিক ছবি ‘রাকা’। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে এই রেকর্ড গড়েছে ‘রাকা’। কীরকম? জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘রাকা’র শুটিংয়ের সময়ে একসঙ্গে ৩৭জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার করা হয়। যা কিনা ভারতীয় সিনেমার ইতিহাসে এক উল্লেখযোগ্য প্রযুক্তিগত মাইলফলক। সেই প্রেক্ষিতেই গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গিনেস স্বীকৃতি তুলে দেওয়া হয় অ্যাটলি এবং আল্লু অর্জুনের হাতে।

“ছোটবেলা থেকেই আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে এসেছি, কিন্তু কখনও ভাবিনি যে একদিন আমাদের নিজেদেরও এমন কোনও রেকর্ড গড়ার সৌভাগ্য হবে। একটিমাত্র শুটিং সেশনে…”
গিনেস বুক নাম তুলতে পেরে উচ্ছ্বসিত আল্লু অর্জুনের মন্তব্য, “আমাদের পুরো টিমের জন্য এক গর্বের মুহূর্ত। পরিচালক অ্যাটলির ভাবনা, দূরদর্শীতা ও নির্দেশনা এবং পুরো টিমের মারাত্মক পরিশ্রম ব্যতীত এই সাফল্য সম্ভব হত না। একইসঙ্গে এত বড় মাপের একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য সান পিকচার্সকেও ধন্যবাদ।” অন্যদিকে পরিচালক অ্যাটলির কাছে এ যেন এক স্বপ্নপূরণের গল্প। গিনেস অর্জনে তাঁর মন্তব্য, “ছোটবেলা থেকেই আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে এসেছি, কিন্তু কখনও ভাবিনি যে একদিন আমাদের নিজেদেরও এমন কোনও রেকর্ড গড়ার সৌভাগ্য হবে। একটিমাত্র শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন-ক্যাপচারে একত্রিত করার জন্য এই স্বীকৃতি পাওয়াটা সত্যিই এক দারুণ অনুভূতি। আমরা যখন বড় স্বপ্ন দেখি এবং পুরো বিশ্বাসের সঙ্গে সকলে একসঙ্গে কাজ করি, তখন কখনও কখনও এমন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। ঈশ্বরের কৃপায়, আমি আমার পুরো টিমের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ— যারা এই স্বপ্নকে বিশ্বাস করেছিল”

‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই দু’ বছর ধরে অ্যাটলি মগ্ন ছিলেন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দীপিকা পাড়ুকোন, আল্লু অর্জুনের মতো দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমায় পুনর্জন্মের গল্প বলবেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু এবং দীপিকা। আর এই অতীত-বর্তমানের গল্প বড় চমক অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথের উপস্থিতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর