সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না, আর অবহেলা করা যাবে না। অবহেলা করলেই বড্ড মুশকিল। আরে বাবা, শরীরটাকে রাখতে হবে তো! আগে তো নয় শুধু সিনেমা ছিল, এখন তো রাজনীতিও। কাজ থামালে তো হবে না! নিশ্চয়ই ভাবছেন এসব আবার কি? আসলে, টলিউড পরিচালক ও বারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মস্তিষ্কে হয়তো এসবই ঘুরছে এখন। আর তাই তো মেদ ঝরাতে পৌঁছে গেলেন জিমে। শনিবার সকাল সকালই জিম থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন রাজ।
রাজ টলিউডের জনপ্রিয় পরিচালক। তবে দেখতে তিনি নায়কসুলভ। তাঁর ছবিতে দেব,অঙ্কুশরা পেশি ফোলালেও, রাজকে কিন্তু শরীরচর্চা করতে কখনও দেখা যায়নি। বরং বিন্দাস থাকেন, খাওয়া দাওয়া করেন, সুযোগ পেলেই স্ত্রী শুভশ্রী (Subhashree) ও ছেলে যুবানকে নিয়ে ঘুরতে যান। কখনও মালদ্বীপ, কখনও পুরী, কখনও পাহাড়ের উদ্দেশে।

তবে এসব অনেক হয়েছে। রাজ এবার পুরো মন দিলেন জিমের দিকে। শরীরচর্চা করে, একেবারে ফিট হয়ে কাজে নেমে পড়তে চান তিনি। অন্তত পোস্ট করা ছবির ক্যাপশনে রাজ যা লিখলেন, তা থেকে এটাই স্পষ্ট!
[আরও পড়ুন: প্রতারক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস, অস্বস্তিতে জ্যাকলিন ফার্নান্ডেজ]
View this post on Instagram
তা ঠিক কী লিখেছেন রাজ?
রাজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো রঙের জিমের পোশাকে ব্যায়াম করতে। ছবি পোস্ট করে রাজ লিখলেন, এবার সময় এসেছে মেদ ঝরানোর । কম খাব, বেশি কাজ করব!

শরীরচর্চায় মন দিয়েছেন রাজের স্ত্রী শুভশ্রীও। যুবান হওয়ার পর শরীরে মেদ জমায় বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। তবে নিন্দুকদের সে সব কথাকে একেবারেই কানে তোলেননি তিনি। বরং নিজের নিয়মেই জীবন বাঁচছেন। আর এবার স্ত্রী শুভশ্রীর পথই অনুসরণ করে জিমে পৌঁছলেন রাজ।

[আরও পড়ুন: Sreelekha Mitra: ‘তুমিই সেরা সুন্দরী!’ মুনমুন সেনকে পাশে নিয়ে আদরমাখা পোস্ট শ্রীলেখার ]
সর্বশেষ খবর
-
মাঝরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুন! ফুলিয়ায় হাড়হিম কাণ্ড
-
জমি-গ্যাস কিছুই নেই! অ্যাকাউন্টে ঢুকেও নিমেষে গায়েব পিএম কিষাণ-গ্যাসের ভর্তুকি, ‘ভূতুড়ে’ কাণ্ড কাঁকসায়
-
৭২ ঘণ্টাও কাটল না, চন্দ্রশেখরের পুনর্নিয়োগ বেআইনি বলল নোয়েলের টাটা ট্রাস্ট
-
ক্ষমতায় থাকার সময় অমর হওয়ার কৌশল ফাঁদে রাজারা, কোন কাজে লাগে তা?
-
নাকে-মুখে রক্তের দাগ! নিঠারি কাণ্ডে ‘বেকসুর খালাস’ সুরেন্দ্রর রহস্যমৃত্যুতে তদন্তের দাবি দাদার