Grammy 2026

স্তনবৃন্তে আংটা দিয়ে ঝোলানো কাপড়! গ্র্যামির পোশাক বিতর্কে নিন্দুকদের পালটা কটাক্ষ গায়িকার

গ্র্যামির লাল গালিচায় অর্ধ-উলঙ্গ অবতারে এসে বিতর্ক পড়েন! ড্যামেজ কন্ট্রোলের মুখে কী জানালেন চ্যাপেল রোয়ান?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৮:০৭

options
link
স্তনবৃন্তে আংটা দিয়ে ঝোলানো কাপড়! গ্র্যামির পোশাক বিতর্কে নিন্দুকদের পালটা কটাক্ষ গায়িকার
গ্র্যামি অনুষ্ঠানে চ্যাপেল রোয়ান। ছবি- ইনস্টাগ্রাম

ছাব্বিশ সালের গ্র্যামির মঞ্চে প্রায় অর্ধ-উলঙ্গ অবতারে ধরা দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন গায়িকা চ্যাপেল রোয়ান। তাঁর শরীরী ক্যানভাসে ট্যাটুর সমাহার। নামমাত্র পোশাকের আড়াল থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা থেকে নাভি পর্যন্ত উল্কি। অন্যদিকে চ্যাপেলর মাখন শরীরের পিঠজুড়েও আকিবুঁকি। দুই স্তনবৃন্তে আংটা দিয়ে ঝোলানো একটুকরো কাপড়ে আব্রু রক্ষা করতে দেখা গিয়েছে গায়িকাকে। আর এহেন বেশভূষায় গ্র্যামির লাল গালিচায় ধরা দিয়ে সমালোচিত হতে হচ্ছে চ্যাপেলকে। বেধড়ক কটাক্ষের মুখে পড়ে এবার নিজেই ড্যামেজ কন্ট্রোলের জন্য মাঠে নেমেছেন। তবে পালটা নিন্দুকদের যেভাবে ব্যঙ্গ করেছেন, পোশাক বিতর্ক সরিয়ে সেটাই এখন চর্চার শিরোনামে।

Advertisement

সোমবার গ্র্যামির মঞ্চে জনপ্রিয় গায়িকার এহেন ‘খুল্লমখুল্লা’ পোশাক দেখে অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল। চ্যাপেলের ছবি নেটভুবনে ভাইরাল হওয়ায় ‘সংস্কারি’দেরও চোখ ঢাকার জোগাড় হয়। একাংশ আবার তাঁর ‘সাহসী’ পোশাক নির্বাচন নিয়েও কাটাছেঁড়া করতে পিছপা হননি! এমন আবহে নিন্দুকদের জবাব দিতে নিজেই ময়দানে অবতরণ করলেন চ্যাপেল রোয়ান। গ্র্যামি লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করে সোশাল মিডিয়াতেই ব্যাঙ্গাত্মকভাবে সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। গায়িকার মন্তব্য, “আমার খুব হাসি পাচ্ছে। কারণ আমার মনে হয় না, পোশাকটা ততটাও আপত্তিকর। এই লুকটা যেমন অসাধারণ, তেমনই অদ্ভুত! সকলের উদ্দেশে আমার একটাই পরামর্শ, আপনারাও স্বেচ্ছামতো পোশাক পরবেন। দেখবেন বিষয়টা ভীষণই মজার। এবং যাঁরা আমাকে ভোট দিয়ে গ্র্যামির মঞ্চে এনেছেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ!”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Chappell-Roan
গ্র্যামি অনুষ্ঠানে চ্যাপেল রোয়ান। ছবি- ইনস্টাগ্রাম

ভারতীয় সংস্কৃতিতে একটি বহুল প্রবাদ রয়েছে- ‘আপ রুচি খানা, পর রুচি পরনা’। তবে পশ্চিমী গায়িকা চ্যাপেল রোয়ান যে সেই সংজ্ঞাকে একেবারে উলটে দেওয়ার নিদান দিয়েছেন, তা বলাই বাহুল্য। গ্র্যামির মঞ্চে ঠিক কীরকম পোশাক পরে এসেছিলেন গায়িকা? মেরুন রঙের মুগলার গাউন। অনাবৃত স্তন। স্তনবৃন্তের আংটি থেকে একফালি কাপড় নেমেছে নিচের দিকে। যা পা পর্যন্ত বিস্তৃত। এমন পোশাকে এসেই গ্র্যামির অনুষ্ঠানে সকলকে হতবাক করে দেন চ্যাপেল রোয়ান। বিতর্ক, সমালোচনার মুখে পড়ে এবার নিজেই জবাব দিলেন গায়িকা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন