Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Dhurandhar 2

‘ধুরন্ধর ২’-এর বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ, মুক্তির আগে কোন বিপাকে রণবীরের ছবি?

মঙ্গলবার টিজার মুক্তির দিনই নতুন করে আইনি বিপাকে রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৬:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৬:২০

options
link
‘ধুরন্ধর ২’-এর বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ, মুক্তির আগে কোন বিপাকে রণবীরের ছবি? zoom
'ধুরন্ধর ২'-এর দৃশ্যে রণবীর সিং, ছবি- ইনস্টাগ্রাম
Advertisement

“এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, এহেন সংলাপেই মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের ঝলকে উন্মাদনার পারদ চড়িয়েছেন ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং। কিন্তু টিজার প্রকাশ্য়ে আসার কিছুক্ষণ বাদেই আইনি জটিলতায় পড়তে হল নির্মাতাদের। না, এহেন সংলাপের জেরে অবশ্য আইনি বিতর্কে পড়েনি। বরং এবার শুটিংয়ে অবৈধ ড্রোন চালানোর অভিযোগ উঠল পরিচালক আদিত্য ধরের টিমের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছে? গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের শুটিং চলছে জোরকদমে। পাকিস্তানের লিয়ারি শহরের অনুকরণে এক সেট সাজানো হয়েছে সেই চত্বরে। অলি-গলির ফাঁকফোকড় দিয়ে যেখানে কখনও কাঠের বাড়ির ব্যালকনিতে সঞ্জয় দত্ত আবার কখনও বা ‘হামজা’ লুকে পাপারাজ্জিদের গোপন ক্যামেরায় ধরা দিয়েছেন রণবীর সিং। আর সেই কর্মযজ্ঞ চলাকালীনই পরিচালক আদিত্যর টিমের বিরুদ্ধে বিনা অনুমতিতে ড্রোন চালিয়ে শুটিং করার অভিযোগ তুলেছে মুম্বই পুলিশ। যার জেরে লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে ইতিমধ্যেই এমআরএ মার্গ থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Dhurandhar 2 teaser out now
Dhurandhar 2 teaser out nowধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের লুক। ছবি: সোশাল মিডিয়া

জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় একাধিক সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো থাকায় বরাবর কড়া নিরাপত্তা বজায় থাকে। আর সেকারণেই সেখানে আকাশযান ব্যবহারের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। নিয়মিত প্রশাসনের পর্যবেক্ষণ থাকা ওই এলাকায় বিনা অনুমতিতে ড্রোন চালিয়ে শুটিং করায় আকাশসীমা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে টিম ‘ধুরন্ধর ২’-এর বিরুদ্ধে। যার জেরে বলিউডের শুটিং পার্টির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। পুলিশি সূত্রে খবর, ‘ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষের আদেশ অমান্য করা’য় ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মীকির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ ড্রোন শুটের জন্য পুলিশ প্রশাসনের তরফে আগাম অনুমতি নেননি নির্মাতারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.