Lion King

খুদের জন্মদিনের ‘দ্য লায়ন কিং’ কেকে মজে নেটদুনিয়া, মনে পড়ছে ছোটবেলার কথা?

'দ্য লায়ন কিং'-এর দৃশ্য কেকে ফুটে উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২১, ১৯:১৪

options
link
খুদের জন্মদিনের ‘দ্য লায়ন কিং’ কেকে মজে নেটদুনিয়া, মনে পড়ছে ছোটবেলার কথা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার জন্মদিনগুলির কথা মনে পড়ে? কতই না বায়না থাকত সকলের। কেক, খাওয়াদাওয়া নিয়ে হাজারও ভাবনাচিন্তা। মিনিয়াপোলিসের খুদেও তার ব্যতিক্রম নয়। তিন বছরের জন্মদিনে ‘দ্য লায়ন কিং’-এর অনুকরণে কেক তৈরির দাবি জানায় সে। পরিজনেরা তার দাবিও মেটান। বর্তমানে তার কেকের ছবিতেই মজে নেটদুনিয়া। মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের।

Advertisement

লিওনার কেকে দেখা গিয়েছে ‘দ্য লায়ন কিং’-এর (The Lion King) শেষ দৃশ্য। যেখানে মুফাসা মৃত্যুশয্যায়। আর অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে সিম্বা। সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছে কেক প্রস্তুতকারক থ্রাস্টি হোয়েল বেকারি। গত শনিবার জন্মদিন পালনের পর কেকের ছবি টুইট করেন লিওনার কাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেকের ছবি ভাইরাল হয়েছে নিমেষে। রিটুইট হয়েছে বহুবার। তবে কেক (Cake) নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। কেক নেটিজেনদের একাংশের মন ছুঁয়েছে। নিখুঁতভাবে ওই দৃশ্য ফুটিয়ে তোলার জন্য কেক প্রস্তুতকারককে বাহবা দিয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: মা‌লাবদলের আগে ছাদনাতলাতেই মৃত্যু কনের, ঘরে দেহ রেখে শ্যালিকাকে বিয়ে যুবকের]

আবার কেউ কেউ এ ধরনের কেককে মোটেও ভাল চোখে দেখছেন না। মনখারাপ করা ওই দৃশ্য জন্মদিনের আনন্দ মাটি করে দিতে পারে বলেও আশঙ্কা তাঁদের।

তবে নেটদুনিয়ায় যাই আলোচনা হোক না কেন, এই কেক দেখে একবার হলেও যে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: ভারত থেকে পাঁচ হাজার লিটার বিষ কিনতে চায় অস্ট্রেলিয়া, কারণ জানলে অবাক হবেন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.