সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বাধিকবার দেহ পরিবর্তন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক জার্মান নাগরিক। রল্ফ বুখহলজ (Rolf Buchholz) নামে ওই ব্যক্তি এখনও পর্যন্ত ৫১৬ বার তাঁর দেহে নানারকম পরিবর্তন করিয়েছেন। শিং-ও রয়েছে তাঁর মাথায়!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জার্মানির বাসিন্দা ওই ব্যক্তি একটি টেলিকম সংস্থায় কর্মরত। ৪০ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন রল্ফ। সেই সময়ই প্রথম পিয়ার্সিং করান তিনি। এরপর পেরিয়েছে ২০ বছর। সময়ের সঙ্গে সঙ্গে নাক, ঠোঁট, ভ্রু, কপাল সমস্ত জায়গাতেই একাধিক পিয়ার্সিং করিয়েছেন। দেহে তৈরি করেছেন অজস্র ট্যাটু। তৈরি করেছেন দুটো ছোট শিং। জানা গিয়েছে, সর্বাধিকবার দেহে ছিদ্র অর্থাৎ পিয়ার্সিং করানোর জন্য ২০১০ সালে গিনেসের তালিকায় নাম ওঠে রল্ফের। পরে ২০১৪ সালে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে সাধারণ মানুষের নজরে পড়ে যান তিনি।
[আরও পড়ুন: পাদ্রী আশীর্বাদ দেওয়ার জন্য হাত তুলতেই ‘হাই-ফাইভ’ খুদের, মিষ্টি ভিডিওয় মুগ্ধ নেটিজেনরা]
দেহে এত কারুকার্য, এত পরিবর্তনের পর কেমন লাগে? রল্ফের কথায়, তাঁর অন্তরের এতটুকুও পরিবর্তন হয়নি। তিনি ৪০ বছর আগে যেমন ছিলেন, এখনও ঠিক তেমনটাই আছেন।
দেখুন রল্ফকে:
[আরও পড়ুন: দেবতা দর্শনে সটান মন্দিরের ভিতর! পুরোহিতের নির্দেশ পেতেই ডেরায় ফিরে গেল ‘সংস্কারী’ কুমির]
সর্বশেষ খবর
-
হুগলিতে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা
-
‘১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রুশ তেলে ‘মাথা না নোয়ানোর’ বার্তা ভারতের
-
দেবের সঙ্গে মহানায়ক উত্তমকুমারের তুলনা সুদীপার! মেগাস্টার বললেন, ‘সুপ্রিয়াদেবীও বলেছিলেন…’
-
গোলের সেঞ্চুরিতে ট্রফিজয়ের রেকর্ড, মায়ামিকে চ্যাম্পিয়ন করে খোদ লিগ কর্তার দিকে মারমুখো মেসি
-
মাথার দাম ছিল ১ কোটি, ৪০ বছর জঙ্গল যুদ্ধ শেষে বাংলায় পুলিশের জালে শীর্ষ মাও নেতা