Yuvraj Singh

আইনি বিপাকে যুবরাজ সিং, তাঁর বিরুদ্ধে হরিয়ানায় দায়ের FIR

কী কারণে হল FIR?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৮:৪৫

options
link
আইনি বিপাকে যুবরাজ সিং, তাঁর বিরুদ্ধে হরিয়ানায় দায়ের FIR

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের একটি ঘটনার জন্য হরিয়ানা (Haryana) পুলিশের কাছে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জাত-পাত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই FIR করা হয়েছে বলে খবর।

Advertisement

গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেসনে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন যুবি। জাত-পাত নিয়ে করা মন্তব্যের (b***gi) জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।” যদিও যুবির নিঃশর্ত ক্ষমার পরও গোটা বিষয়টি নিয়ে রাগ পুশে রেখেছিলেন হরিয়ানার বাসিন্দাদের একাংশ। তারই প্রমাণ মিলল এবার। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রয় কৃষ্ণর গোলে জিতল এটিকে মোহনবাগান, মুম্বইকে ছাপিয়ে শীর্ষে হাবাসের দল]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও কেস দায়ের করা হয়েছে।

Advertisement

যদিও এফআইআর দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি যুবির। তবে ক্ষমা চাওয়ার এর মাস পর কেন তাঁকে আইনি বিপাকে পড়তে হল, সে প্রশ্নও তুলতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা।

[আরও পড়ুন: চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে ভারত, সিরিজে সমতা ফেরানো সময়ের অপেক্ষা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.