Sunil Gavaskar

ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের

ভারতীয় ক্রিকেটের কোন কোন সমস্যা খুঁজে পেলেন গাভাসকর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১০

options
link
ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের
সৌরভ, শচীন ও গাভাসকর। ফাইল ছবি

অবসরের পর কোনও ক্রিকেটার কোচিংয়ে আসেন, কেউ বা প্রশাসনে। কেমন হয়, যদি ভারতীয় ক্রিকেটের সব প্রাক্তন তারকাই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য এক ছাতার তলায় আসেন? সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়রা যদি বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি যুক্ত হন? বাস্তবে হবে কি না জানা নেই। তবে এরকম প্রস্তাব দিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বিসিসিআই কি শুনছে?

Advertisement

সৌরভ একসময় বোর্ডের সভাপতি ছিলেন। সেই সময় ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এর আগে রবি শাস্ত্রীও কোচ ছিলেন। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে বিরাট সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু টেস্টে পারফরম্যান্স বেশ খারাপ। সম্প্রতি দলীপ ট্রফি ফাইনাল হয়েছে। সেখানে প্রচুর রান উঠেছে। পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন হলেও বোলারদের ব্যর্থতা চোখে পড়েছে। গাভাসকর সেই নিয়ে অসন্তুষ্ট। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের গোড়ায় কিছু গন্ডগোল হচ্ছে। সেটা অবিলম্বে বদলানো দরকার। কীভাবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিংবদন্তি ক্রিকেটার বলেন, “আমি একসময় বোর্ডের টেকনিক্যাল কমিটিতে ছিলাম। আমরা সেই সময় রনজিতে কিছু বদল আনি। ফলে প্লেয়াররা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা অর্জন করে। কিন্তু আজ এরকম কোনও কমিটি নেই। শুধু নির্বাচন কমিটি আর পরামর্শদাতা কমিটি আছে। আমার মতে, সেই কমিটির পরিবর্তন দরকার। তাদের আরও দায়িত্ব দেওয়া দরকার। পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও অন্যান্য বিষয় নিয়েও চর্চা দরকার।”

Advertisement

কীভাবে? গাভাসকরের পরামর্শ, “আমাদের দেশে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। তাঁদেরকে এই কমিটিতে আনা উচিত। শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগের মতো ক্রিকেটাররা আছেন। বোর্ড সচিব ও সভাপতিদের এই কমিটিতে রাখা উচিত। একইভাবে মহিলাদের ক্রিকেটেও একটা কমিটি হতে পারে। সেটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। সত্যিই কি এরকম হবে? নাকি স্বপ্নই দেখে যাবে?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.