ডার্বিতে দারুণ ফুটবল উপহার দিয়েছেন লাল-হলুদের রক্ষণভাগের ফুটবলার অঙ্কন ভট্টাচার্য। সোমবার মনবীর সিংয়ের মতো জাতীয় দলের ফুটবলারকে একাধিকবার আটকে যেতে হয়েছে তাঁর সামনে। দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেতে চলেছেন এই বঙ্গতনয়। শোনা যাচ্ছে এই বাঙালি ডিফেন্ডারকে সিনিয়র দলে ডাকতে পারেন আন্তোনিও লোপেজ হাবাস। শুধু অঙ্কনই নন, আরও তিন-চারজন ফুটবলারের উপর নজর রয়েছে হাবাসের।
আরও পড়ুন:
ঘরোয়া লিগের প্রতিটি ম্যাচের দিকে লক্ষ্য রেখেছেন ইস্টবেঙ্গল (East Bengal) হেডস্যর। রিজার্ভ দল থেকেই সিনিয়র দলে ফুটবলার তুলে আনার লক্ষ্যে ঘরোয়া লিগের ডার্বিতে সিনিয়র ফুটবলারদের ছাড়তে চাননি হাবাস। ঘনিষ্ঠ মহলে তাঁর যুক্তি ছিল, এই তরুণ ফুটবলাররাই যখন ভালো খেলছে তাদেরই ডার্বিতে সুযোগ দেওয়া হোক। হাবাসের এই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা সোমবারের ম্যাচের পরই প্রমাণিত। সোমবারের ম্যাচে মনবীর, সাহাল, আপুইয়াদের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে গিয়েও লড়াকু মনোভাব দেখিয়েছে লাল-হলুদের একঝাঁক অনামী তরুণ। শুধু গোল শোধ করাই নয়, ভাগ্য সহায় থাকলে পুরো তিন পয়েন্টও পেতে পারত তারা। যদিও এই ড্র-কে অনেকেই লাল-হলুদের নৈতিক জয় বলছেন।
এদিকে দ্বিতীয়ার্ধে মারাত্মক চোট পেয়েছেন ইস্টবেঙ্গলের মনোতোষ মাঝি। যা খবর, ঘরোয়া লিগে আর তাঁর নামা হচ্ছে না। যদিও মনোতোষের পরিবর্ত হিসাবে নেমেই গোল করে দলকে সমতায় এনে সোমবার নায়ক হয়ে উঠেছেন মহম্মদ বিলাল। তাঁর উপরও নজর রয়েছে হাবাসের। ডার্বির পরের দিন অনুশীলন বন্ধ ছিল রিজার্ভ দলের। বুধবার থেকে সুপার সিক্সের প্রস্তুতিতে নেমে পড়বেন বিলালরা। অন্যদিকে মঙ্গলবার ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন ছিল। জেসিন টিকে চোট কাটিয়ে সিনিয়র দলের অনুশীলনে নেমে পড়লেন।
ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ অর্চিস্মান বিশ্বাস খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি। কিন্তু পরে তিনি বলেন, “ছেলেদের কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওরা দারুণ লড়াই করেছে। আমি বলেছিলাম, হারানোর কিছু নেই। নিজেদের সেরাটা দাও। মনে মনে চেয়েছিলাম ডার্বিতে এই ছেলেগুলোই খেলুক। সিনিয়ার দল থেকে যেন কেউ না আসে। ওরা যদি ডার্বিতে সুযোগ না পেত, তাহলে খুবই খারাপ হত।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক! উৎসবের আগে পরিষেবা সচল রাখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর! পুরসভার নির্দেশে চাপে উদ্যোক্তারা
-
ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘পাপমোচন’ রাজপালের!
-
সরকারি কর্মীদের জন্য সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, পাবেন বর্ধিত ডিএ
-
পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা