Mohun Bagan

আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের

ঠিক ছিল আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মহামেডান। আপাতত মহামেডান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:০১

options
link
আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের
মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবগান। ফাইল ছবি

ঠিক ছিল আইএফএ শিল্ডের (IFA Shield) উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মহামেডান। আপাতত মহামেডান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে না। সেক্ষেত্রে বুধবার মোহনবাগান-শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়েই শুরু হবে এবারের শিল্ড। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ সেপ্টেম্বর কাস্টমসের বিরুদ্ধে।

Advertisement

শিল্ডে ছয় বিদেশিকে খেলানোর সুযোগ থাকছে সব দলগুলোর কাছে। সেই মতো জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, সমীর জেলকোভিচ, দেজন দ্রাজিচরা আইএসএলে নামার আগে শিল্ডের এই ম্যাচগুলোতে গেম টাইম পেয়ে যাবেন। তবে হাতে হালকা চোট রয়েছে সমীর জেলকোভিচের। এদিন তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। রিহ্যাব করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডুরান্ড হাতছাড়া হওয়ার পর আইএফএ শিল্ড পাখির নজর মোহনবাগানের (Mohun Bagan)। ডুরান্ড না পাওয়ায় চাপ রয়েছে মোহনবাগান কোচ দিলেমপেরিসের উপরেও। ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর থেকেই পরবর্তী প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্য নিয়েছে মোহনবাগান শিবির। তবে অফিস ম্যাচের জন্য শুরুর দিকে সম্ভবত খেলতে পারবেন না সায়ন বন্দ্যোপাধ্যায়। শিল্ডের গ্রুপ পর্বে শ্রীনিধি ডেকান ছাড়াও শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। শিল্ডের খেলা যেহেতু দুপুর তিনটে থেকে শুরু, সেই জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এই কয়েকদিন দুপুর তিনটে থেকে অনুশীলন করছে মোহনবাগান। প্রসঙ্গত, শিল্ড খেলার জন্য ৩৫ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা।

Advertisement

অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করিয়েছে ৫৩ জন ফুটবলারকে। সিনিয়র এবং জুনিয়র দুই দলের ফুটবলারদেরই সই করিয়েছে লাল-হলুদ শিবির। তবে শোনা যাচ্ছে কোচ হাবাস পূর্ণশক্তির দল নিয়েই এই টুর্নামেন্টে খেলবেন। ইস্টবেঙ্গল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.