কলকাতা লিগ জয় হয়ে গিয়েছে। তার রেশ কাটেনি এখনও। এর মধ্যেই বুধবার আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে নামছে মোহনবাগান। ঘরের মাঠে প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান (Mohun Bagan vs Sreenidi Deccan FC)। এই ম্যাচে নামার আগে লিগ জয়ের উদযাপন হিসাবে ক্লাব লনে পতাকা উত্তোলন করবেন সবুজ-মেরুন কর্তারা। সেই অনুষ্ঠানেই মোহনবাগান কর্তাদের হাতে কলকাতা লিগের ট্রফি তুলে দেবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মোহনবাগান কর্তারা ছাড়াও সেই অনুষ্ঠানে থাকবেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
আরও পড়ুন:
কলকাতা লিগ জয়ের উদযাপনের মধ্যেও প্রথম ম্যাচে দল গঠন নিয়ে চিন্তা থাকছে মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসের। তার অন্যতম কারণ দলের গুরুত্বপূর্ণ ছয় ফুটবলার আপুইয়া, মনবীর সিং, মেহতাব সিং, অভিষেক সিং, সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা জাতীয় শিবিরে। এর মধ্যে মাঝমাঠের একাধিক ফুটবলার রয়েছন। এছাড়াও সমীর জেলকোভিচের মতো গুরুত্বপূর্ণ বিদেশি চোটের তালিকায়। এদিনও তিনি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারেননি। ফলে শ্রীনিধি ম্যাচে তাঁকে ছাড়াই সম্ভবত নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান।
আইএফএ শিল্ডে প্রথম একাদশে ছয় বিদেশিকে খেলাতে পারবে দলগুলো। ফলে একান্তই যদি সমীর প্রথম ম্যাচে না থাকেন, তাহলে পাঁচ বিদেশি হাতে থাকবে মোহনবাগান কোচ দিলেমপেরিসের। সেক্ষেত্রে প্রথম একাদশে জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, দেজন দ্রাজিচ ও মিগুয়েল ফিগুয়েরা থাকবেনই। পঞ্চম বিদেশি লি আরউইনকে হয়তো পরিবর্ত হিসাবে নামাতে পারেন দিলেমপেরিস। এদিন ঘরের মাঠে এক ঘন্টা অনুশীলন করালেন মোহনবাগান কোচ। তারমধ্যে বেশ কিছুক্ষণ চলে সেট পিসের মহড়া। বুধবার উইং প্লে-তে জোর দিতে পারেন মোহনবাগান কোচ। তবে ঘরের মাঠে শুরুতেই যদি ম্যাকলারেনরা গোল তুলে নিতে পারেন, তাহলে কাজটা সহজ হবে দলের। এমনিতে ডুরান্ড না পাওয়ায় কিছুটা চাপ রয়েছে মোহনবাগান কোচের ওপর। শিল্ড জিততে পারলে, তা কেটে যাবে অনেকটাই।
এই ম্যাচে মোহনবাগানের পথের কাঁটা হতে পারেন দুই প্রাক্তন প্রীতম কোটাল ও প্রণয় হালদার। এবারের আইএফএলের জন্য দারুণ দল গড়েছে শ্রীনিধি। প্রণয়, প্রীতমদের নেওয়ার পাশাপাশি ডেভিড কাস্তানার মতো বিদেশিকে সই করিয়েছে। ইস্টবেঙ্গল থেকে এসেছেন উইঙ্গার জেরি। গোলে রয়েছেন অভিজ্ঞ কমলজিৎ সিং। তাই এবার আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ মোহনবাগানের জন্য একেবারে যে সহজ হবে না, তা বলাই যায়।
আজ শিল্ডে
শ্রীনিধি ডেকান এফসি বনাম মোহনবাগান
মোহনবাগান মাঠ, দুপুর ৩.০০
ফ্যানকোড অ্যাপ
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার