Neeraj Chopra

চোট সারিয়ে ৯ মাস পর ট্র্যাকে, এবার কমনওয়েলথ গেমসে সোনার খোঁজে ‘সোনার ছেলে’ নীরজ

তবে দোহা ডায়মন্ড লিগে সেই পুরনো নীরজকে সেভাবে খুঁজে পাওয়া গেল না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১২:২০

options
link
চোট সারিয়ে ৯ মাস পর ট্র্যাকে, এবার কমনওয়েলথ গেমসে সোনার খোঁজে ‘সোনার ছেলে’ নীরজ
এবার নীরজের সামনে কামব্যাকের সুযোগ।

৯ মাস পরে জ্যাভলিন ট্র্যাকে ফিরলেন নীরজ চোপড়া। ভারতের হয়ে কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করলেন ভারতের ‘সোনার ছেলে’। তবে দোহা ডায়মন্ড লিগে সেই পুরনো নীরজকে সেভাবে খুঁজে পাওয়া গেল না। সর্বোচ্চ ছুড়লেন ৮৫.৬৯ মিটার। শেষ করলেন চতুর্থ স্থানে। নীরজের কামব্যাক যদি স্বস্তির হয়, তাহলে তাঁর পারফরম্যান্স নিয়ে অল্পবিস্তর দুশ্চিন্তা থাকছেই।

Advertisement

পিঠের সমস্যায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট আতঙ্ক সত্ত্বেও কমনওয়েলথ গেমসে ভারতের প্রাথমিক দলে তাঁকে রাখা হয়েছিল। ২৩ জুলাই থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হবে। অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকার থেকে এবারও অনেক আশা দেশের ক্রীড়াপ্রেমীদের। সেখানে যোগ্যতা অর্জন করতে হলে দোহায় ন্যূনতম ৮২.৬১ মিটার ছুড়তেই হত নীরজকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম চেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় চেষ্টায় ৮২.৭৭ মিটার ছুড়তেই কমনওয়েলথের টিকিট পেয়ে যান। তৃতীয় চেষ্টায় ৮৫.৬৯ মিটার ছোড়েন। চতুর্থবারে ৮৩.৪৫ মিটার ছোড়েন। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। ৮৮.৬৮ মিটার ছুড়ে প্রথম হন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। কয়েক সপ্তাহ আগে ৯২.৬২ মিটার থ্রো করে এশিয়ার ইতিহাসে দ্বিতীয় সেরা জ্যাভলিন থ্রোয়ার হন শ্রীলঙ্কান অ্যাথলিট। দ্বিতীয় স্থানে অ্যান্ডারসন পিটার্স। ৮৬.৩৮ মিটার ছুড়েছেন তিনি। ৮৫.৯৯ মিটার ছুড়ে তৃতীয় স্থানে আমেরিকার কার্টিস থম্পসন।

Advertisement

নীরজের জন্য পারফরম্যান্স নিশ্চয়ই হতাশাজনক। তবে ৯ মাস পরে ট্র্যাকে নেমে সেরা হওয়াটা কঠিন। সামনে কমনওয়েলথ ও এশিয়ান গেমস। তার আগে ছন্দ ফিরে পাওয়াই নীরজের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার আগে নিজেই বলেছিলেন, “নিজের সেরাটা দেওয়া চেষ্টা করব। আমি ফিট। বাকিটা দেখা যাক।” কমনওয়েলথে যোগ্যতা অর্জন করে অনেকটা চাপমুক্ত দেখা যায় তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.