Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ শেষ তুরস্কের, চর্চায় অভিনব লাল কার্ড

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল এল প্যারাগুয়ের গালার্জার থেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১১:১৪

options
link
১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ শেষ তুরস্কের, চর্চায় অভিনব লাল কার্ড zoom
তুরস্কের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড প্যারাগুয়ের আলমিরনকে।

বিশ্বকাপে আরও এক নতুন নিয়মের প্রয়োগ। মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। তারপরও প্রায় ৪৫ মিনিট হাতে ছিল তারকাখচিত তুরস্কের কাছে। তবু সুবিধা করে উঠতে পারেননি আর্দা গুলাররা। ম্যাচের ৬৫ সেকেন্ডে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন মাতিয়াস গালার্জা। ম্যাচ হেরে এবারের টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় তুরস্কের।

সান ফ্রান্সিসকোতে গ্রুপ ‘ডি’তে মরণবাঁচন ম্যাচে নেমেছিল তুরস্ক। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় এই ম্যাচ জিততেই হত তাদের। আর্দা গুলার, কেনান ইয়ালদিজ, হাকান জালানগলুদের মতো তারকারা ইউরোপের বিভিন্ন বড় ক্লাবে খেলেন। কিন্তু ৬৫ সেকেন্ডের মাথায় প্যারাগুয়েকে এগিয়ে দেন গালার্জা। বক্সের ঠিক সামনে থেকে মাটি ঘেঁষা দূরপাল্লার শটে গোল করেন তিনি। যা এবারের বিশ্বকাপের দ্রুততম গোল। এদিন সকালেই মরক্কো ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। সেখানে ৭১ সেকেন্ডে গোল করেছিলেন ইসমায়েল সাইবাড়ি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু নাটক বাকি ছিল প্রথমার্ধের সংযুক্তি সময়ে। একটা সামান্য ঘটনা থেকে এর সূত্রপাত। তুরস্কের এক প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটি চলছিল আলমিরনের। হঠাৎই তিনি মুখ ঢেকে কথা বলেন। এবারের বিশ্বকাপের আগে নতুন নিয়ম আনে ফিফা। যেখানে বলা হয়, মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড দেখানো হবে। ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচে জিয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ ঢেকে ভিনিসিয়াসকে কিছু একটা বলেছিলেন। ভিনির দাবি, তাঁর উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মূলক মন্তব্য করা হয়। শাস্তিও পান প্রেস্তিয়ানি। পরে ফিফা এই নিয়ম নিয়ে আসে। সেই নিয়মে প্রথম লাল কার্ড দেখা প্লেয়ার হলেন আলমিরন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

তিনি বেরিয়ে যাওয়ার পর টানা আক্রমণ করে যায় তুরস্ক। কিন্তু গোলের মুখ দেখতে পায়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেরিহ ডেমিরালের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিদায় নিশ্চিত বুঝতে পেরে কেঁদে ফেলেন তিনি। শেষ বাঁশি বাজার পর তুরস্কের প্লেয়াররা হতাশায় ভেঙে পড়েন। দুই ম্যাচে হেরে তুরস্ক গ্রুপে সবার তলায়। এদিনই অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গিয়েছে আমেরিকা। দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারপর আছে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। এবার প্রতি গ্রুপ থেকে তিনটে দল পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। গ্রুপের সেরা দু’টি দল তো যাবেই। ১২টি গ্রুপের মধ্যে পয়েন্ট তালিকায় সেরা ৬টা তৃতীয় স্থানের দলও পরের রাউন্ডে যাবে। কিন্তু তুরস্কের পয়েন্ট শূন্য। শেষ ম্যাচে আমেরিকাকে হারালে পয়েন্ট হবে ৩। কিন্তু তারা এই মুহূর্তে তিন পয়েন্টে থাকা অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছেই হেরেছে। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে। সেক্ষেত্রে শেষ ম্যাচে জিতলেও তৃতীয় স্থানে শেষ করতে পারবে না। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর ৯ দিনের মাথায় বিদায় তুরস্কের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.