সুকুমার সরকার, ঢাকা: ধর্ষণ করা হয়েছিল তাকে৷ তাই মানসিক অবসাদে ভুগছিল কিশোরী৷ স্বাভাবিক জীবনে ফেরার আশায় স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন পরিজনেরা৷ কিন্তু স্কুলে গিয়েও হেনস্তার শিকার হয়েছে সে৷ অভিযোগ, ধর্ষণের শিকার হওয়ায় স্কুলে আসতে বারণ করে দিয়েছেন প্রধান শিক্ষক৷ ফলে ঘরবন্দি হয়ে গিয়েছে নির্যাতিতা৷
[ আরও পড়ুন: রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের মহাসচিবের]
বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা এক কিশোরীকে উত্যক্ত করত দোহার বাসিন্দা৷ প্রেম প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিল বাগমারা উচ্চবিদ্যালয়ের ছাত্রী৷ তবে তার অভিযোগ, প্রেমের সম্পর্ক ছিল নেহাতই অজুহাত৷ আদতে কিশোরীর সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্কই চাইত যুবক৷ নানা অছিলায় শারীরিক সম্পর্ক তৈরির প্রস্তাবও দিয়েছিল যুবক৷ তাতে কিশোরী রাজি হয়নি৷ এরপর গত ২০ জুন ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷
পরিজনদের গোটা ঘটনাটি জানায় কিশোরী৷ পরিবারের সিদ্ধান্তে দোহার থানার দ্বারস্থ হয়ে অভিযোগও দায়ের করে নির্যাতিতা৷ এই ঘটনার পর থেকে মানসিক অবসাদেই ভুগছিল ওই স্কুলছাত্রী৷
[ আরও পড়ুন: রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে বাংলাদেশে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রতিনিধি দল]
স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন পরিজনেরা৷ সেই মতো স্কুলেও গিয়েছিল সে৷ কিশোরীর অভিযোগ সেখানেও হেনস্তার শিকার হয় নির্যাতিতা ছাত্রী৷ সে জানায়, প্রধান শিক্ষক ধর্ষণের কথা উল্লেখ করে স্কুলে আসতে বারণ করে দিয়েছেন৷ অভিভাবকদের কাছে প্রধান শিক্ষকের ফরমান সম্পর্কে জানায় সে৷ এই ঘটনার পর একেবারেই ভেঙে পড়েছে কিশোরী৷ আর কোনওভাবেই বাড়ি থেকে বেরোতেও রাজি হচ্ছে না সে৷ প্রধান শিক্ষক কীভাবে নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে এমন মন্তব্য করতে পারলেন না, এই প্রশ্নই তুলেছেন সকলে৷ তবে প্রধান শিক্ষক কোনও প্রতিক্রিয়াই দেননি৷ এদিকে, এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও অধরা অভিযুক্ত৷ আপাতত তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?