সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মোবাইল পরিষেবা বন্ধের নির্দেশ দিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) নির্দেশ দিলেন তিনি। সাতদিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে নির্দেশ দিলেন বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী৷
[ আরও পড়ুন: বিকৃতকাম বাবার যৌন লালসার শিকার মেয়ে, পুলিশের দ্বারস্থ কিশোরীর কাকিমা ]
জানা গিয়েছে, ডাক, তথ্য, টেলি যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে৷ মন্ত্রকের তরফে স্পষ্ট বলা হয়েছে, আগামী সাতদিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সিম কার্ড বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠীতে সিম কার্ড ব্যবহার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল ব্যবহারের সুবিধা প্রদান বন্ধ করতে হবে৷ বিটিআরসিকে এই নির্দেশিকা কার্যকর করতেই হবে৷ এরপরই একটি নির্দেশিকা দিয়েছে বিটিআরসিও৷ যেখানে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা করে এবং আইন-শৃঙ্খলা ও জনগণের সুরক্ষার স্বার্থে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধা দেওয়া হবে না৷
[ আরও পড়ুন: নাগরিকপঞ্জি ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’, প্রতিক্রিয়া এড়িয়ে মন্তব্য বাংলাদেশের দুই মন্ত্রী ]
প্রসঙ্গত, ২০১৭-তে মায়ানমার সেনার বিরুদ্ধে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ ওঠে৷ সে বছর ২৫ আগস্ট রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয় সরকার। তখন বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাত লক্ষ রোহিঙ্গা৷ শরণার্থী হিসেবে বাংলাদেশের আশ্রয় নেয় তারা। এরপর বাংলাদেশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হয়৷ তবে এদের কোন প্রকার মোবাইল বা সিম কার্ড ব্যবহারের অধিকার ছিল না৷ বাংলাদেশের ডাক ও টেলি মন্ত্রকের তরফেই ওই নির্দেশিকা জারি করা হয়েছিল৷ কিন্তু তা মান্য করেনি রোহিঙ্গারা৷ এতদিন অবৈধ ভাবে মোবাইল ও সিম কার্ড ব্যবহার করত তারা৷ যা বন্ধ করতে এবার টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে নির্দেশ দিল সরকার৷
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে