Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ঢাকা

পাখির সঙ্গে ধাক্কা, ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

এই ঘটনার জেরে ঘণ্টা দেড়েক বন্ধ ছিল বিমান ওঠানামা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২০, ১৮:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২০, ১৮:৪৮

options
link
পাখির সঙ্গে ধাক্কা, ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের zoom

সুকুমার সরকার, ঢাকা: পাখির সঙ্গে ধাক্কা লাগার জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হল বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ বিমান। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

ঢাকা বিমানবন্দরের কন্ট্রোলরুম সূত্রে জানা গিয়েছে, বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল আটটার সময় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।কিন্তু, টেক-অফের পরেই একটি পাখি এসে বিমানটিতে ধাক্কা মারে। ঘটনাটি লক্ষ্য করেন ককপিটের দায়িত্বে থাকা বিমানকর্মী। পরে বিষয়টি জানতে পেরে ফের শাহজালাল বিমানবন্দরে বিমানটি নামিয়ে আনতে বাধ্য হন পাইলট। সেখানে বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করা হয় বিমানটিকে। সবকিছু ঠিকঠাক থাকায় পরে ফের উড়ে যায় গন্তব্যের উদ্দেশে। এই ঘটনার জেরে ঘণ্টা দেড়েক ঢাকা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধও থাকে।

Advertisement

[আরও পড়ুন- মাদক অভিযানে তৎপর পুলিশ, বাজেয়াপ্ত তিন ইয়াবা কারবারির বাংলো]

এপ্রসঙ্গে বাংলাদেশের বিমান সংস্থা ‘বিমান’-এর জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ জানান, “টেক-অফের পর ককপিটের কর্মী লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। তাই পাইলট গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। যাত্রীদের কোনও সমস্যা হয়নি। তবে জরুরি অবতরণের সময় নিয়ম অনুযায়ী রানওয়ে খালি করে ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়েছিল।”

[আরও পড়ুন- রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর উদ্যোগ, ওআইসির সমর্থন দাবি হাসিনার]

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ মে বাংলাদেশ বিমানসংস্থার একটি ড্যাশ-৮ কিউ ৪০০ বিমান ৩৫ জন যাত্রী নিয়ে মায়ানমারের ইয়াংগন বিমানবন্দর যাচ্ছিল। নামার সময় ঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়। এর ফলে মাঝখান থেকে চিড় ধরে যায় বিমানটিতে। কমবেশি আহত হন বিমানে থাকা যাত্রীরা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.