অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা খড়গপুরের (Kharagpur) দাঁতনে। আচমকা বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় চাপা পড়ে মৃত্যু হল ২ জনের। গুরুতর অসুস্থ আরও ১জন। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
জানা গিয়েছে, বছর বত্রিশের গৌতম দে বুধবার রাতে স্ত্রী ও পাঁচ বছরের সন্তানের সঙ্গে নিজের ঘরে ঘুমোতে যান। রাত প্রায় তিনটে নাগাদ বিকট শব্দ পান গৌতমবাবুর বাবা নন্দগোপাল দে। সেই সঙ্গে কানে আসে পুত্রবধূ ও ছেলের আর্তনাদ। সঙ্গে সঙ্গে ছুটে দোতলায় গিয়ে দেখেন, বিছানার উপর ভেঙে পড়েছে দেওয়াল। আর তার নিচে চাপা পড়ে রয়েছে ছেলে, পুত্রবধূ ও নাতি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। কোনওক্রমে দেওয়াল সরিয়ে তড়িঘড়ি ওই ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গৌতমবাবু ও তাঁর সন্তান গৌরবকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
[আরও পড়ুন: লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকলেও চালু উড়ান, বিমানবন্দরে কীভাবে পৌঁছবেন? চিন্তায় যাত্রীরা]
হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল মৃত গৌতমবাবুর স্ত্রী। আচমকা এই দুর্ঘটনায় শোকে কার্যত পাথর হয়ে গিয়েছে দে পরিবারের সদস্যরা। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: অমানবিক! ঝড়ের রাতে ডাইনি অপবাদে সপরিবারে মহিলাকে ঘরছাড়া করল প্রতিবেশীরা]
সর্বশেষ খবর
-
বিধানসভায় স্ট্যালিনের ভাঙা চোয়াল নিয়ে কটাক্ষ বিজয়ের! তুমুল বিতর্ক তামিলনাড়ুতে
-
চন্দ্রবিন্দুর গানে এবার ককরোচ পার্টি! দর্শকদের তুমুল হাততালি কুড়োলেন অনিন্দ্য-চন্দ্রিলরা
-
কলকাতায় এসে ভারতের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ নেহরার, সিএবি’র অনুষ্ঠানে পিছু ছাড়ল না বিতর্কও
-
পচাগলা দেহে আংটি দেখে শনাক্ত, দাহ করার ২ বছর পরে ফিরল মেয়ে! অবাক পরিবার
-
রাহুলের সঙ্গে বিদেশে ‘আশিকি’ শ্রদ্ধার, ছুটির মুডেই প্রেমচর্চায় সিলমোহর!