সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০০-এর মধ্যে ৪২!
সংখ্যাটা খুব অল্প মনে হচ্ছে কি?
এই অল্পটাই বেশি হয়ে যাবে যদি তাকানো যায় রাজ্যের পরিপ্রেক্ষিতে। ২০১৬ সালের হিসেব বলছে, ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্র্যান্ডের মধ্যে অধিকাংশ জায়গাই দখল করেছে পশ্চিমবঙ্গের নানা সংস্থা। যে রাজ্যের ৪২টি ব্র্যান্ড একজোটে এগিয়ে রয়েছে পয়লা সারিতে, তাকে সাফল্যের পরাকাষ্ঠা ছাড়া আর কী বা বলা যায়!
প্রতিযোগীদের তালিকা যদিও হেলাফেলা করার মতো নয়। এই রাজ্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল মোট ১৬টি শহরের নিরিখে ১০,০০০ ব্র্যান্ড। তার ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত ভারতসেরা ব্র্যান্ডের হিসেব এগিয়ে রাখল পশ্চিমবঙ্গকেই!
এবং, যে ব্র্যান্ডগুলি এই প্রথম প্রতিযোগিতায় নাম তুলে আদায় করে নিল কুর্নিশ, তাদের সাফল্য বিস্মিত করছে অনেক বিশেষজ্ঞকেই। সমীক্ষা বলছে, রাজ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে অজন্তা ফুটওয়্যার, স্থান পেয়েছে ভারতসেরা ব্র্যান্ডের মধ্যে ২০৪ নম্বরে। এর ঠিক পরে রয়েছে রূপা, তার জায়গা ২৩২ সারিতে। একে একে ২৩৭ সারিতে রয়েছে খাদিম, লাক্স কোজি ৩৬৩ নম্বরে, ডলার ৪৬০-এ।
পিছিয়ে নেই শ্রীলেদার্সও! এই সংস্থা সারা ভারতের মধ্যে দখল করেছে ৩৮৩ নম্বর। সমীক্ষা আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রসাধনী সংস্থার সাফল্যও চোখে পড়ার মতো। জয় কসমেটিকস এবং সৌমিস ক্যান গ্রো যথাক্রমে এসেছে ৫৬৭ এবং ৯২২ নম্বরে। বাদ যায়নি চানাচুর প্রস্তুতকারক সংস্থা বাপি-ও! বাপি চানাচুর পেয়েছে সারিতে ৭০৩ নম্বর জায়গাটি!
কে বলে, এই রাজ্যে শিল্পের অবস্থা ততটাও ভাল নয়!
সর্বশেষ খবর
-
পদ্মায় আকাল! চাহিদা মেটাতে বাংলাদেশে যাচ্ছে মোদির রাজ্যের টন টন ইলিশ
-
দিনমজুরি করেই টেনেটুনে চলে সংসার, লটারি কেটেই কোটি টাকার মালিক প্রভাত!
-
জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক্যাল টিম
-
ঈশান ফিট হলেও ‘মাথাব্যথা’ ওপেনিং জুটি! আফগানদের বিরুদ্ধে নামার আগে কী বলছেন শ্রেয়স
-
পুরুষ শৌচালয়ে মেরি কম-কানিকার চুল! ইয়ুংয়ের মন্তব্যে বিগ বসের ঘরে তুলকালাম