সুব্রত বিশ্বাস: বাংলা (West Bengal) থেকে এই মুহূর্তে ২৪ জোড়া মেল, এক্সপ্রেস ও ইন্টারসিটি ট্রেন চলছে। আগামী ১ ডিসেম্বর থেকে আরও সাত জোড়া মেল-এক্সপ্রেস চালু হবে। ফলে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩১ জোড়া। এই সংখ্যা কিছু দিনের মধ্যে দ্বিগুন হবে বলে খবর।
হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে দেশের বিভিন্ন দিকের জন্য বাড়তি তিরিশ জোড়া ট্রেন (Train) চালু করতে রেল বোর্ডের অনুমতি চেয়েছে পূর্ব রেল (Eastern Railway)। যার মধ্যে দিল্লি ও উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা বেশি।
দূরপাল্লার ট্রেন বাড়লেও ট্রেনগুলিতে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল কোচ এই মুহূর্তে লাগানো হবে না। ফলে সাধারণত যেসব যাত্রী অসংরক্ষিত কামরাতে ভ্রমণ করেন তাঁরা সেই সুযোগ থেকে আপাতত বঞ্চিত হবেন। কবে থেকে এই পরিষেবা চালু হবে, তাও আপাতত অনিশ্চিত। এমনকী, আপদকালীন পরিস্থিতিতে পড়ে কেউ সাধারণ কামরায় যেতে চাইলেও সেই সুযোগ পাবেন না। পূর্ব রেলের অপারেশন বিভাগ স্পষ্ট জানিয়েছেন, কোভিড সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে জেনারেল কামরা চালু করা সম্ভব নয়। জেনারেল কামরা চালু করতে কেন্দ্র না হলে রাজ্যের তরফে ছাড়পত্রের প্রয়োজন রয়েছে।
[আরও পড়ুন: প্রশান্ত কিশোর ‘বহিরাগত’! পোস্টার ঘিরে চাঞ্চল্য নৈহাটিতে]
সর্বশেষ খবর
-
প্রকাশ্যে দলিতকে খুনের চেষ্টার স্বীকারোক্তি! ১০ দিনেই জামিন পেয়ে গেল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র
-
সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে চম্পট ছেলের! অমানবিকতার ছবি মহানগরে
-
মাতৃভাষায় শিক্ষাদান কোথায়? বন্ধ হস্টেল চালুর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসীদের, দাবি পৃথক সাঁওতালি বোর্ডের
-
কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতি আরাধনায় সর্বধর্ম সমন্বয়ের পাঠ ‘সেক্যুলার’ সলমনের
-
সংকটে পাশে নেই ‘প্রতারক পাকিস্তান’, হাউথির বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের দ্বারস্থ সৌদি!