দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বাঘের হামলায় প্রাণ গেল এক মৎস্যজীবীর (Fisherman)। নিহত মৎস্যজীবী শ্রীনিবাস মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরী মোহনপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
বাহান্ন বছর বয়সি শ্রীনিবাস ছোট থেকে দেখেছেন মাছ ধরে তাঁদের জীবনযাপন হয়। জানতেন মাছ ধরতে যাওয়ায় ঝুঁকি রয়েছে যথেষ্ট। তা সত্ত্বেও যে কোনও উপায় নেই। কারণ, পেট বড় বালাই। নিজের এবং পরিজনদের পেটে খাবার জোটাতে তাই ঝুঁকিই নিতে হত তাঁকে। বহুবার বাঘের মুখ থেকে কোনওক্রমে ফিরে এসেছেন। এবার হল না। বাঘের হামলায় প্রাণ গেল তাঁর।
[আরও পড়ুন: ২৫ ঘণ্টা পেরিয়েও শিয়ালদহ মেন শাখায় উঠল না রেল অবরোধ, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের]
সোমবার সকালে কুলতলির (Kultali) কিশোরী মোহনপুরের বাসিন্দা ওই মৎস্যজীবী বেলিফিলির জঙ্গলে যান। লক্ষ্য ছিল কাঁকড়া সংগ্রহ করা। ওই কাঁকড়া ধরে এনে বাজারে বিক্রি করলে দু’পয়সা আয় হবে। যা দিয়ে কয়েকটাদিন সংসার চলে যাবে। পেট ভরে খাবার পাবেন পরিজনেরা। তাঁদের মুখে ফুটবে হাসি। তবে সোমবার দুপুরেই ছন্দপতন। বেলিফিলির জঙ্গলে পিছন দিক থেকে শ্রীনিবাসের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ (Royal Bengal Tiger)। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গীসাথীরা বাঘের কবল থেকে উদ্ধার করার চেষ্টা করে তাঁকে। তবে লাভ হয়নি। পরিবর্তে শেষ হয়ে যায় সব কিছু। প্রাণ হারান শ্রীনিবাস।
মঙ্গলবার দেহ নিয়ে এলাকায় ফেরেন মৎস্যজীবীরা। তারপর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ মৎস্যজীবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: রাজীবদের ‘ঘর ওয়াপসি’তে আপত্তি! ফের অসন্তোষ প্রকাশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!