সাবিরুজ্জামান, লালবাগ: স্বামীর উপার্জনের টাকা প্রেমিককে দিয়ে বিপাকে বধূ। টাকা ফেরত পেতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় মহিলা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানার তারগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম থানার তারগ্রাম এলাকার বাসিন্দা রেজাউল খান। পেটের তাগিদে শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। রেজাউল প্রতি মাসে তিনি সেই টাকা স্ত্রীকে পাঠিয়ে দিতেন। স্বামী বিদেশ যাওয়ার কিছুদিন পরই ওই গৃহবধূ প্রতিবেশী চাঁদ শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, স্বামীর উপার্জনের টাকা দফায় দফায় চাঁদকে দিয়েও দেন। বছর দুয়েক পর রেজাউল বাড়ি ফিরে তাঁর পাঠানো টাকার হিসেব চান। সাকিলা চার লক্ষের কিছু বেশি টাকার হিসেব দিতে পারেননি বলে অভিযোগ। পরবর্তীতে স্বামী চাপ দিতেই সাকিলা স্বীকার করেন যে টাকা তিনি চাঁদকে দিয়েছেন।
[আরও পড়ুন: বিস্ফোরণকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার, ধৃত দত্তপুকুরের বাজি ব্যবসায়ী শফিক আলম]
এরপরেই রেজাউল তিনকন্যা সন্তানের মা সাকিলাকে বাড়ি থেকে বার করে দেন। আপাতত ওই গৃহবধূর ঠিকানা মায়ের বাড়ি খড়গ্রাম থানার মাড়গ্রাম। এই ব্যাপারে রেজাউলের স্পষ্ট বক্তব্য, ” সব কিছু হজম করলাম, কিন্তু বহু কষ্টার্জিত ওই টাকা ফিরে না পেলে আমি ওকে বাড়িতে ফিরিয়ে আনব না। এতে আমার কপালে যা ঘটার ঘটুক।” স্বামী-সন্তানকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন ওই গৃহবধূ। তাই পাওনা টাকা ফিরে পেতে সে চাঁদের বাড়ির সামনে ধরনায় বসেছেন। চাঁদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা স্পষ্টভাবে স্বীকার করে সাকিলা বলেন, ” সম্পর্কের জেরে ওকে আমি বিশ্বাস করে দফায় দফায় চার লক্ষ টাকা দিয়েছিলাম। আমাকে জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে চাঁদ। টাকা ফেরৎ না পাওয়া পর্যন্ত আমি ওর বাড়ির সামনে থেকে নড়ছি না।”
[আরও পড়ুন: টুরগা প্রকল্প বাতিলের দাবিতে বাইক মিছিল পুরুলিয়ায়, ডিএফওকে ঘেরাও গ্রামবাসীদের]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!