Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Narendrapur

১৩ লক্ষ টাকা না পেয়ে মায়ের মাথা ফাটাল ছেলে! যুবকের বিরুদ্ধে থানায় মহিলা

অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৫, ১৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৫, ১৩:০৩

options
link
১৩ লক্ষ টাকা না পেয়ে মায়ের মাথা ফাটাল ছেলে! যুবকের বিরুদ্ধে থানায় মহিলা zoom
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ছেলেকে জন্ম দিয়েছেন। নিজের শেষ সম্বল দিয়ে তাকে বড় করেছেন। আর সেই ছেলেই কিনা ১৩ লক্ষ টাকা না পেয়ে মাথা ফাটাল মায়ের। সেই অভিযোগে থানায় মহিলা। ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের উচ্ছেপোতা এলাকায় ব্যাপক শোরগোল।

ওই এলাকার বাসিন্দা বাবলু এবং গীতা সর্দারের একমাত্র ছেলে কমলেশ। ওই দম্পতি সবজি বিক্রেতা। কমলেশ ইলেকট্রিক মিস্ত্রি। জীবনের শেষ সম্বল দিয়ে সন্তানকে বড় করে তুলেছিলেন তাঁরা। তবে সন্তান তাঁর সামর্থ্যমতো বাবা-মায়ের দেখভাল করেন না বলে অভিযোগ। সেভাবে জানা গিয়েছে, দিনকয়েক আগে বাড়ির ছাদ ঢালাই করেন বাবা-মা। সেই সময় নাকি বাবা-মাকে ৩ লক্ষ টাকা সাহায্য করেন কমলেশ। সেই টাকা এখনও বাবা-মায়ের থেকে ফেরত পাননি যুবক। মহিলার দাবি, বর্তমানে ১৩ লক্ষ টাকা চাইছেন কমলেশ। কিন্তু ওই বিপুল পরিমাণ টাকা ছেলেকে দেওয়া সম্ভব নয় বলেই জানান মহিলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেকথা জানানোয় কমলেশ মা এবং বাবার উপর চড়াও হন বলেই অভিযোগ। মারধরের ফলে মায়ের মাথা ফেটে যায়। বাবাও জখম হন। ওই মহিলা বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আহত গীতা এই ঘটনায় অত্যন্ত হতাশ। তিনি বাধ্য হয়ে নরেন্দ্রপুর থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে এখনও পুলিশের জালে ধরা পড়েনি কমলেশ। পুলিশের দাবি, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.