এবার অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তা নিয়ে তুঙ্গে বিতর্ক। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত। সৌমিত্রকে পাগল-ছাগল বলে কটাক্ষ করলেন তিনি। এদিকে সঠিক সময়ে জবাব দেবেন বলেই মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা।
বৃহস্পতিবার শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে বিজেপির ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করান। জীবনে অনেক পাপ করেছেন। দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন৷ আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মানে বিজেপির হয়ে ভিতর ভিতর ভোট করুন। তাতে আগামী প্রজন্ম ভালো থাকবে।”
আরও পড়ুন:
অন্যদিকে মন্ত্রীর চন্দ্রনাথ সিংহ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, “আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার পাড়ার লোকও আপনাকে ভোট দেয় না৷ আপনি নিজেই আক্ষেপ করেছেন৷ মুখ্যমন্ত্রী যদি আপনাকে টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়েই ভোট করুন। আপনাকে অস্বিত্ব রাখতে হলে, এখানে ঘরবাড়ি রাখতে হবে বিজেপির হয়ে ভোট করুন।” পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি।
এদিন সৌমিত্রর হুঁশিয়ারির পালটাও দিয়েছেন অনুব্রত। এদিন বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই কেউ পুরোহিত হয় না। ছাগল কী খায় আর পাগল কী বলে তার ঠিক নেই। আমি যদি বিজেপিতে যেতাম, তাহলে কি জেল খাটতাম? নিশ্চয়ই খাটতাম না। ২৩০ থেকে ২৩৫টি আসন পাব আমরা। বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে? একজন যা খুশি বলে দিলেই তা সত্যি হয়ে যায় না।” অন্যদিকে,মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “যা বলার অনুব্রত মণ্ডল বলেছেন। সঠিক সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”
সর্বশেষ খবর
-
‘বাই বাই পাপা, এটাই সঠিক পথ’, নদীতে ঝাঁপের আগে বাবাকে শেষ বার্তা তরুণীর!
-
‘ক্রিকেটকে আর ক্রিকেট বলে ডাকাই উচিত নয়’, টি-২০র রমরমায় বিস্ফোরক পন্টিং
-
৫৫ রানে অলআউট, তারাই নাকি সেরা! ভারতের কাছে লজ্জার হারেও আজব যুক্তি পাকিস্তানের
-
অবশেষে কাটল জট! এবার আয়ুষ ডাক্তাররাও সুযোগ পাবেন গেট-এ
-
গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দল, ‘সম্ভাবনাময়’ পাঞ্জাব বাঁচাতে পাইলটকে দায়িত্ব কংগ্রেসের