Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Coronavirus

স্বস্তি উধাও, রাজ্যে ফের একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

গত ২৪ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯৪১ জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২০, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২০, ২১:০৯

options
link
স্বস্তি উধাও, রাজ্যে ফের একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক স্বস্তি উধাও। রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৪১ জনের শরীরে মিলল করোনা ভাইরাস (Coronavirus)। মৃত্যু হয়েছে ৪৯ জনের। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২২৪১। মৃতের সংখ্যা ছিল ৪৮। অর্থাৎ দৈনিক সংক্রমণ ও মৃত্যু – দুই পরিসংখ্যানই ফের লাফিয়ে বাড়ল বঙ্গে।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫ হাজার ৫৪। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ২৩,৭৫০জন। মোট মৃতের সংখ্যা ৮৮২০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৭১। এ নিয়ে করোনার কবল থেকে সুস্থ হলেন মোট ৪ লক্ষ ৭৫ হাজার ৪২৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৫৯ শতাংশ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার শুভেন্দুর পোস্টারে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের ছবি! আরও অস্বস্তিতে তৃণমূল]

তবে কলকাতার পরিস্থিতি বরাবরের মতো এদিনও চিন্তায় রাখল। এখানেই সংক্রমণ সবচেয়ে বেশি। এই মুহূর্তে কলকাতায় করোনা রোগীর সংখ্যা ৫৮৯৮। সংক্রমণের নিরিখে দ্বিতীয় হলেও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা পজিটিভের সংখ্যা। এই মুহূর্তে তা ৪৯৮০। করোনাযুদ্ধে রাজ্যের মধ্যে সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে দুই জেলা – আলিপুরদুয়ার, কালিম্পং। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্য়ান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৪,২৩০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬১ লক্ষ ৬৭ হাজার ৩০৭, যার মধ্যে ৮.১৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। 

[আরও পড়ুন: বিজেপির আবেদনে সাড়া, উলেন রায়ের দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ জলপাইগুড়ি আদালতের]

শীতের মরশুমে করোনা ভাইরাস ফের থাবা বসাবে, এমন আশঙ্কার কথা শুনিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে বাংলায় সেই পরিস্থিতি এখনও ততটা আশঙ্কাজনক নয়। সীমিত পরিকাঠামো নিয়েই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে এ রাজ্য। যদিও কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, বাংলা-সহ ৫ রাজ্যের করোনা পরিস্থিতিই চিন্তায় রাখছে। আর মঙ্গলবার রাজ্যের পরিসংখ্যানই বুঝিয়ে দিল, চিন্তা অমূলক নয় মোটেই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.