সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: উসকানিমূলক বক্তব্য, জাতীয় সড়ক অবরোধ করে বিনা অনুমতিতে সভা এবং করোনা বিধি অমান্য করে জমায়েত। এই তিনটি অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাত বিজেপি নেতার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর (FIR) দায়ের হল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ডায়মন্ড হারবারের এসডিও (SDO) অফিসের সামনে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছিল বিজেপি (BJP)। সেই সভা নিয়ে গন্ডগোলের জেরে সরিষা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাজু বাগ ও বিজু বাগ নামে দুই ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
[আরও পড়ুন: ‘আমাদের খারাপ করলে আপনাদের কপালে সবচেয়ে বেশি কষ্ট’, কনভয়ে হামলায় কড়া বার্তা দিলীপের ]
মঙ্গলবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় যোগ দিতে আসার পথে স্রোতের পোলের কাছে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হন বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। এই ঘটনার পরেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। কিন্তু, আজ সেই ঘটনার জন্য দিলীপ ঘোষ ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি উমেশ দাস ও সহ-সভাপতি দেবাংশু পান্ডা-সহ আটজনের নামে দায়ের এফআরআর দায়ের হল।
এপ্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি দেবাংশু পান্ডা অভিযোগ করেন, যে দুই ব্যক্তি পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন তাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী। এভাবেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে বিজেপিকে রোখার চেষ্টা হচ্ছে। তৃণমূল অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। আর পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা জানতে তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: ভোলবদল! ‘অপদার্থ’ বলার ২৪ ঘণ্টার মধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা অনুব্রতর]
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে দেখেই তেড়ে গেল জনতা! পুলিশের পুনর্নির্মাণে উঠল ‘চোর’ স্লোগান
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ
-
তৃণমূল জমানায় রকেটের গতিতে উত্থান! দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেপ্তার তৃণমূল নেতা
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের