Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Yuba Sathi Scheme

অনলাইনেও মিলছে যুবসাথীর ফর্ম, কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি

ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৮:২৩

options
link
অনলাইনেও মিলছে যুবসাথীর ফর্ম, কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি zoom
ফাইল ছবি।
Advertisement

বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মাসে দেড় হাজার টাকা পাবেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না কীভাবে আবেদন করতে হবে। চলুন আজ জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

যুবসাথী প্রকল্পের জন্য রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে চালু করা হয়েছে ক্যাম্প।
প্রতিটি ক্যাম্পে মিলছে আবেদন পত্র।
ব্যাঙ্কের পাশবুক ও মাধ্যমিকের রেজাল্ট-সহ যাবতীয় নথি নিয়ে যেতে হবে ক্যাম্পে।
নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করে তা জমা দিতে হবে ক্যাম্পেই ।
অনলাইনেও মিলছে যুবসাথীর আবেদনপত্র।
তা ডাউনলোড করুন https://apas.wb.gov.in/ অথবা https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices– এই ওয়েবসাইট থেকে।
ওয়েবসাইটে মিলবে ‘অ্যাপ্লিকেশন ফর যুবসাথী’ অপশন।
ক্লিক করলেই পাবেন ফর্ম।
ফর্ম ডাউনলোড করে যাবতীয় নথি-সহ তা জমা দিতে হবে ক্যাম্পে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এই প্রকল্পের সুবিধা পেতে ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ তারিখ অবধি চলবে এই ক্যাম্প। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গে মিলবে রসিদও। এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.