নতুন বিতর্কে বিধায়ক হুমায়ুন করীর (Humayun kabir)। এবার পুকুর জবরদখলের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সেই পুকুরের মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিল পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। তিনি জানান, পুকুরটি লিজ নিয়েছিলেন তিনি। এখনও লিজের মেয়াদ শেষ হয়নি। পুলিশ গিয়ে তাঁর পুকুরের ১ লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছে।
বিধায়ক জানান, তাঁর লিজ নেওয়া পুকুরে আজ ভোরে মাছ ধরছিলেন জেলেরা। সেই সময় শক্তিপুর থানার ওসি অতনু দাস বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় আসেন। জেলেদের ধরে রাখা ১ লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয় পুলিশ। হুমায়ুন কবীর দাবি করেন, তিনি ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। লিজের মেয়াদ রয়েছে ২০৩২-৩৩ সাল পর্যন্ত। সেই পুকুরে আজ সকালে মাছ ধরছিলেন জেলেরা। সেই মাছ পুলিশ কেড়ে নিয়ে মানুষের মধ্যে বিলি করে দেয় বলে দাবি হুমায়ুনের।
আরও পড়ুন:
যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লিজের সময়সীমা আগেই শেষ হয়ে গিয়েছে। অবৈধভাবে পুকুরটি দখল করে মাছ চাষ করছিলেন হুমায়ুন কবীর। সেই কারণে বাহিনী নিয়ে গিয়ে পুকুরের মাছ বিলিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের মধ্যে।
হুমায়ুন জানান, গত সাতদিন ধরে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। আজ সকালে জেলেরা পুকুর থেকে মাছ ধরছিলেন। সেই সময় ১০০ জন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে ১ লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেয়। শক্তিপুর থানার ওসি অতনু দাসের নেতৃত্বে এই কাজ হয়েছে। পুলিশের এই আচরণে নিন্দা জানান বিধায়ক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘চুপচাপ ব্যাট করো’, টেস্ট জয়ের আগে স্মিথের চোখে চোখ রেখে কথা বাংলাদেশের লিটনের
-
বেনারসি থেকে পাটোলা, শাড়িপ্রেমী হলে আমলারিতে এই ৫ জিআই-ট্যাগ পাওয়া কাপড় থাকবেই!
-
টাটায় ‘গৃহযুদ্ধ’ তুঙ্গে! সরকারি কর্তাদের সঙ্গে চন্দ্রশেখরন ও নোয়েলের পৃথক বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা
-
অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে ‘ভজ গোবিন্দ’ রোহন, স্বপ্নপূরণের সুযোগ পেয়েই বললেন…
-
এবার মনসা পুজোয় হাফ ছুটি, কারা পাবেন? বিজ্ঞপ্তি জারি নবান্নের