Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Kharagpur

কর্মরত শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ, জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভে অগ্নিমিত্রা

অগ্নিমিত্রার বিক্ষোভে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৪, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৪, ১৭:৫৮

options
link
কর্মরত শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ, জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভে অগ্নিমিত্রা zoom

অংশুপ্রতীম পাল, খড়গপুর: কর্মরত অবস্থায় এক অস্থায়ী ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় দফায় দফায় উত্তপ্ত খড়গপুর। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। অবস্থান বিক্ষোভে শামিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পল। আবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরাও। দুপক্ষের আন্দোলনে অবরুদ্ধ জাতীয় সড়ক। তৈরি ব্যাহত হয় যানচলাচল। ভোগান্তির শিকার হন পথচলতিরা।

বুধবার বিকেল চারটে নাগাদ কারখানার স্টিল মেল্টিং শপে ক্রেনের উপর চেপে আচ্ছাদন লাগানোর কাজ করছিলেন রাহুল কুমার নামে এক ঠিকা শ্রমিক। সেই সময় তিনি প্রায় ৫০ ফুট উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও ঘটনার পরেই তাঁকে কারখানার অ্যাম্বুল‌্যান্সে চাপিয়ে মেদিনীপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই শ্রমিকের বাড়ি বিহারের আমুয়া এলাকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ড থেকে ভারতে ফিরল ১ লক্ষ কেজি সোনা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের]

কর্মরত অবস্থায় এক অস্থায়ী ঠিকা শ্রমিকের মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে খড়গপুর গ্রামীণ থানার সাদাতপুর ফাঁড়ি এলাকায় একটি কারখানা চত্বর। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় শ্রমিকদের মারমুখী তাণ্ডবের জেরে। সকাল নটা থেকে কারখানায় কর্মরত কয়েকশো শ্রমিক কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। কারখানার গেট অবরুদ্ধ করে দেন। ব্যাপক ভাঙচুর চলে। ক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে দাবি করেন, মৃত শ্রমিকের দেহ নিয়ে আসতে দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ রাজি না হওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভিতরে রাখা একটি অ্যাম্বুল‌্যান্স উলটে দিয়ে ভাঙচুর করা হয়।

তার সঙ্গে কারখানা কর্তৃপক্ষের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। আর বাইরে রাখা একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে খড়গপুর গ্রামীণ থানার সাদাতপুর ফাঁড়ি, গ্রামীণ থানার পুলিশ-সহ খড়গপুর টাউন থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছন খড়গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর। নামানো হয় র‌্যাফ। জানা গিয়েছে, ইটের আঘাতে সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ জখম হন। এই ঘটনার রেশ ধরে শুক্রবারও চলে বিক্ষোভ।

[আরও পড়ুন: পাক্কা রাঁধুনী অরিজিৎ সিং! হেঁশেল সামলাচ্ছেন গায়ক, কী রান্না করলেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.