সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আচমকাই গভীর রাতে ভয়ংকর ধস। মাটির নিচে চলে গেল আস্ত একটি বাড়ি। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় এক মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন। শুক্রবার রাতে ভয়ংকর ঘটনার সাক্ষী পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল (Andal) থানার জামবাদ এলাকা।
জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো নাগাদ ওই এলাকায় ধস নামে। প্রায় এক হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে ধস বলে প্রাথমিক অনুমান। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টিরও বেশি বাড়ি। প্রায় ৫০-৬০ ফুট গভীরতা ধসের। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন উদ্ধার কাজ চালাচ্ছে। নিখোঁজ মহিলার নাম শেখ শাহানাজ বানু। নিখোঁজ মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ইসিএলের আবাসিকরা। তাঁরা ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভও দেখান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত তৃণমূলের আরও এক বিধায়ক, উদ্বেগে শাসকদল]
এই ঘটনার খবর পাওয়ামাত্রই এলাকা পরিদর্শনে যান বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ইসিএলের উদাসীনতায় যথেষ্ট ক্ষুব্ধ তিনি। বিধায়ক বলেন, “ইসিএল শুধু কয়লা উত্তোলনের কথা ভাবে। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। গত ২ বছর ধরে পুনর্বাসনের কথা বললেও এখনও মেলেনি কোনও ঘর। মানুষ মরে গেলেও তাদের কোনও চিন্তা নেই।”

তবে ঘটনাস্থলে এখনও দেখা মেলেনি ইসিএলের আধিকারিকদের। তার জেরে স্থানীয়দের ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে পথ অবরোধও শুরু করেছেন স্থানীয়রা।
সর্বশেষ খবর
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার
-
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও
-
বসিরহাট পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পুরবোর্ড গঠনের আর্জিতে হাই কোর্টে মামলা