অর্ণব আইচ: অনলাইনে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে গ্রেপ্তার যুবক। আগেও বিভিন্ন প্রতারণায় ধৃতের নাম উঠে এসেছে। সিবিআইয়ের নজরেও ছিলেন অভিযুক্ত। বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌরভ লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। ধৃত একাধিক প্রতারণা চক্রের মাথা বলেও দাবি। দিনকয়েক আগে অনলাইনে লোন পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির থেকে ৩০ হাজার টাকা নেয়। তা ফেরত না পাওয়ায় ওই ব্যক্তি প্রতারণার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সৌরভের হদিশ পান তদন্তকারীরা। বুধবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পান।
জানা গিয়েছে, কিছু ভুয়ো কল সেন্টারের সঙ্গে যোগাযোগ রয়েছে এই সৌরভের। একাধিক ভুয়ো সিম তুলে প্রতারণা করতেন সৌরভ বলে দাবি। বেশ কিছু দিন আগে একটি সিম কার্ড পরিষেবা প্রদানকারী সংস্থা এই সৌরভের নামে অভিযোগ জানায়। সিবিআইয়ের নজরেও ছিলেন তিনি। ধৃতকে শিয়ালদহ আদালতে তোলা হলে তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’
-
‘ডায়েটে আছি’, গণপতির প্রসাদ ফিরিয়ে বিতর্কে রণবীর, নিন্দুকদের তোপ, ‘ওকে গোমাংস দিন’
-
ফের কংগ্রেসের উলটো পথে হেঁটে ইউপিআই ফি নিয়ে কেন্দ্রকে সমর্থন! ইন্ডিয়া জোট ছাড়ছেন ওমর আবদুল্লা?
-
জন্মদিনে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের সূচনা প্রধানমন্ত্রীর, বললেন, ‘বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতা দেখিয়েছে ব্রিকস’