Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Man died in Nandigram accident, Mamata Banerjee called DM to inquire

নন্দীগ্রামের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

জখম হয়েছেন অন্তত ১৫ জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৩, ২১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৩, ২১:৩৫

options
link
নন্দীগ্রামের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের zoom

সৈকত মাইতি, তমলুক: একই রুটে বাস ও ট্রেকারের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নন্দীগ্রামে। একইসঙ্গে বাস ও ট্রেকারের মুখোমুখি ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার দুপুরে নন্দীগ্রামের ঠাকুরচক এলাকার এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের। নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের ৫০ হাজার এবং তুলনামূলক কম আহতদের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

বুধবার প্রায় দুপুর ১টা নাগাদ কলকাতা থেকে নন্দীগ্রাম যাচ্ছিল নন্দীগ্রাম-ফটক রুটের একটি যাত্রীবাহী বাস। সে সময় উলটোদিকে থেকে অপর একটি যাত্রীবাহী বাস ও ট্রেকার রেষারেষি করতে করতে চণ্ডীপুরের দিকে যাচ্ছিল। পাশাপাশি কলকাতা থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারের পিছনে থাকা যাত্রীবাহী বাসটিও সজোরে ধাক্কা মারে ট্রেকারটির পিছনে। আর তাতেই এই দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়ে যায়। আহত যাত্রীদের আর্তনাদে এবং বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের এলাকার বাসিন্দারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সবাইকে জানিয়ে পরজায়াকে নিয়ে উধাও রথীন্দ্রনাথ]

তাদের এবং পুলিশের প্রচেষ্টায় আহতদের কোনওরকমে উদ্ধার করা হয়। তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, ঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছন জেলা পুলিশের কর্তাব্যক্তিরাও। তাদের প্রায় ঘন্টাদুয়েকের প্রচেষ্টায় অবরুদ্ধ হয়ে পড়া নন্দীগ্রাম-চণ্ডীপুর জাতীয় সড়ক যানজট মুক্ত হয়।

অন্যদিকে, নন্দীগ্রামের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং আহতদের সুচিকিৎসায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। কলকাতা থেকে নন্দীগ্রামগামী বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী সামিউল্লাহ খান বলেন, “চোখের সামনেই বীভৎস এক দুর্ঘটনা ঘটে গেল। আমাদের বাসের সামনে দু’টি টোটো থাকায় ওভারটেক করার চেষ্টা করছিল। সে সময়েই বেপরোয়া গতিতে উলটোদিক থেকে আসা ট্রেকার এবং বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। কোনরকমে প্রাণরক্ষা করতে পারলেও সহযাত্রীরা অনেকেই গুরুতর জখম হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.