নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: পুলওয়ামায় শহিদ নদিয়ার সুদীপ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াল মুম্বইয়ের একটি ওষুধ কোম্পানি। শনিবার নিহত জওয়ানের বাড়িতে যান ওষুধ কোম্পানির সদস্যরা। সেখানে শহিদের বাবা ও মায়ের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তাঁরা।
[ বই খুলে পরীক্ষা, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক]
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় মৃত ৪৯ জওয়ানের মধ্যেই ছিলেন এরাজ্যের দুই জওয়ান। তাদের মধ্যে একজন তেহট্টের সুদীপ বিশ্বাস। সন্তানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েছিল পরিবার। প্রথম থেকেই শহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল সরকার। আর্থিক সাহায্যও করা হয়েছে নিহতের পরিবারকে। এবার শহিদ সুদীপ বিশ্বাসের পাশে দাঁড়াল মুম্বইয়ের এতটি স্বনামধন্য একটি ওষুধ কোম্পানি। তাদের তরফে শনিবার জওয়ানের বাবা সন্ন্যাসী বিশ্বাস ও মা মমতা বিশ্বাসের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
[ শখের বশে বাইক চুরি, পুলিশের জালে ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ]
তবে আর্থিক সহায়তা পেলেও তাতে সন্তুষ্ট নন শহিদের পরিবার। কারণ, তাঁরা শত্রু নিধনের খতিয়ান দেখতে চান। ওষুধ কোম্পানির সদস্যরা চলে যাওয়ার পর মৃত জওয়ানের বোন বলেন, পাকিস্তানের এত ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, তা আমার দেখতে পাচ্ছি না কেন? এর প্রমাণই বা কোথায়? তিনি বলেন, পাকিস্তানের জঙ্গিদের ওপর ভারতের হানা ও তাদের ক্ষয়ক্ষতি নিয়ে প্রমাণ দিক সরকার, তবেই শান্তি মিলবে শহিদ পরিবারের। এর আগেও পুলওয়ামা কাণ্ডের পালটা হামলার দাবিতে সোচ্চার হয়েছিলেন ওই জওয়ানের বোন। আজও তার কন্ঠে একই কথা। মৃতের পরিবারের এখন একটাই দাবি, জওয়ানদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন। সূত্রের খবর, শুধু সুদীপ বিশ্বাস নন, পুলওয়ামায় মৃত সকল জওয়ানের পরিবারকেই ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে মুম্বইয়ের ওই সংস্থাটি।
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!