Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
বৃষ্টি

রবিবারও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, সম্ভাবনা কম তিলোত্তমায়

চলতি বছর ৪ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৯, ১৮:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৯, ১৮:২৫

options
link
রবিবারও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, সম্ভাবনা কম তিলোত্তমায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবারের বিকেলে বৃষ্টির ফলে দাবদাহ থেকে সাময়িক স্বস্তি পেয়েছিল শহরবাসী। রবিবার বিকেলেও বহাল থাকবে সেই অবস্থা। শনিবারের মতো এদিনও বিকেলে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে কলকাতার জন্য কিন্তু সুসংবাদ নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তালিকায় নাম নেই কলকাতার।

শনিবার বিকেলে বৃষ্টিতে ভিজেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝড়ের ফলে শিয়ালদহ ও হাওড়া শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। রেল সূত্রে জানা যায়, ঝড়ের কারণে ধীরে চলে ট্রেন। কিন্তু রবিবার শহর বা শহরতলির কোনও এলাকায় এই আশঙ্কা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা শহর বা শহর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাত হবে। কিন্তু সেগুলি হল- মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া ও বীরভূম। এই এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি হবে বলে খবর। কলকাতায় থাকবে মেঘলা আকাশ। কিন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

[ আরও পড়ুন: রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত তুফানগঞ্জ, ধারালো অস্ত্রের কোপ ২ তৃণমূল কর্মীকে ]

প্রসঙ্গত, মরশুমের শুরু থেকেই এবছর দাপটের সঙ্গে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ ক্রমশই উর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রা। এপ্রিলের শুরুতেই ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করেছে পারদ৷ সকাল থেকেই চড়া হয়েছে রোদ৷ বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গলদঘর্ম অবস্থা আমজনতার৷ পথে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে নাজেহাল হতে হয়েছে সকলকে। তারই মাঝে এই বৃষ্টি আপাতত স্বস্তি দিচ্ছে। তবে সুখবরও রয়েছে রাজ্যবাসীর জন্য। চলতি বছর ৪ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে কেরলে ঢোকার সাতদিন পরে এ রাজ্যে ঢোকার কথা বর্ষার।

[ আরও পড়ুন: শিলিগুড়িতে নয়া চমক ইসকনের ‘অটোমেটিক হাইড্রোলিক রথ’ ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.