Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
corona virus

উৎসবের আবহেও বাংলায় নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার

এদিকে, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে দেশে ঢুকে পড়েছে করোনার নয়া স্ট্রেন, জানাল কেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২১, ২১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২১, ২১:০০

options
link
উৎসবের আবহেও বাংলায় নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনার টিকাকরণ চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে সংক্রমণ। মার্চ থেকেই শুরু হতে পারে দ্বিতীয় দফার ভ্যাকসিনেশন। তবে এখনও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টাতেই যেমন বাংলায় খানিকটা বাড়ল করোনা সংক্রমণ। আবার এরই মধ্যে কেন্দ্রের তরফে মিলল দুঃসংবাদ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকান ও ব্রাজিলিয়ান করোনা স্ট্রেন প্রবেশ করেছে এ দেশে।

মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যের মত আক্রান্ত ৫ লক্ষ ৭২ হাজার ৮৭৯ জন। এদিনও সংক্রমণের নিরিখে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় দুই জেলায় করোনা আক্রান্ত যথাক্রমে ৪৯ ও ৪১। ভ্যালেন্টাইনস ডে’র পর খানিকটা বেড়েছে দার্জিলিংয়ের করোনা সংক্রমণ। সেখানে একদিনে আক্রান্ত ১০ডন। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে মৃত্যু হয়েছে ২ জনের। গতকাল প্রাণ হারিয়েছিলেন একজন। বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৩৫। মোট অ্যাকটিভ কেস ৩ হাজার ৮৫৪ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সরস্বতী পুজোর দিনও চাপা রইল না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দিনহাটায় দু’পক্ষের সংঘর্ষ, চলল গুলি]

কমতে থাকা অ্যাকটিস কেসের পাশাপাশি স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন বাংলার ২৫৫ জন। যাঁদের মধ্যে ৫৪ জনই কলকাতার। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ৫,৫৮,৭৯০। সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে সমান তালে চলছে টেস্টিংও। ১৯,৩৫১টি করোনা টেস্ট হয়েছে ২৪ ঘণ্টায়। বাংলায় মোট ৮৩ লক্ষ ৩৫ হাজার ২৫০ জনের করোনা পরীক্ষা হয়েছে।

২৪ ঘণ্টায় বাংলার ছবিটা উদ্বেগজনক না হলেও ICMR-এর দেওয়া খবরে নতুন করে চিন্তার ভাঁজ পড়তেই পারে দেশবাসীর কপালে। তাদের তরফে জানানো হয়, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিশ মিলেছে দেশে। আক্রান্তদের সান্নিধ্যে আসা লোকেদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে, এখনও পর্যন্ত মোট ১৮৭জন ব্রিটেনের করোনা স্ট্রেনে সংক্রমিত। যদিও মৃত্যুর কোনও খবর নেই।

[আরও পড়ুন: ‘জয় হিন্দ বাহিনী’র সঙ্গে নাম জড়িয়ে দেওয়াল লিখন মাওবাদীদের! ভোটের আগে তোলপাড় ঝাড়গ্রামে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.