Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Murshidabad

ইদে শ্বশুরবাড়ি গিয়ে যুবকের রহস্যমৃত্যু, খুন নাকি আত্মহত্যা? ঘনাচ্ছে রহস্য

পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:১২

options
link
ইদে শ্বশুরবাড়ি গিয়ে যুবকের রহস্যমৃত্যু, খুন নাকি আত্মহত্যা? ঘনাচ্ছে রহস্য zoom
হাসনাবাদে বাড়ির বাইরে প্রৌঢ়ার দেহ। ছবি- প্রতীকী।
Advertisement

ইদ উদযাপন করতে গিয়েছিলেন শ্বশুরবাড়ি। পরদিন সকালে এলাকারই মাঠ থেকে উদ্ধার হল যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে।

জানা গিয়েছে, মৃতের নাম আনোয়ার শেখ। ডোমকল থানার শ্রীপতিপুরের বাসিন্দা তিনি। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ইদ উপলক্ষে হরিহরপাড়া থানার খামারমাটিতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন আনোয়ার। দিনভর সেখানে আনন্দ করেন। শুক্রবার সকালে বাড়ির সংলগ্ন মাঠ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেখা মাত্রই খবর দেয় পুলিশে। তড়িঘড়ি দেহ নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু কী কারণে এই মৃত্যু তা নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Advertisement

তবে পরিবারের সদস্যদের দাবি, আনোয়ার আত্মহত্যা করতে পারেন না।  তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও নেপথ্যে কে বা কারা থাকতে পারে, স্ত্রীর সঙ্গে কোনওরকম অশান্তি ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। তাঁদের খোঁজ চলছে। দ্রুতই এই মৃত্যুর কিনারা হবে বলেই আশ্বাস তদন্তকারীদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.