সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের গরুমারা জঙ্গলে বাইসন হত্যা ও মাংস রান্না করে খাওয়ার বিষয়টি কারও অজানা নয়। ইতিমধ্যেই সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে এসেছে আরও এক তথ্য। জানা গিয়েছে, মাত্র ২ মাসের ট্রেনিংয়েই অভিযুক্তকে ধরিয়ে দিয়েছে স্নিফার ডগ অরল্যান্ডো। এভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় স্বাভাবিকভাবেই সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে সে।
ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন রাতে গরুমারা জঙ্গল লাগোয়া টিলাবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা গরুমারায় একটি বাইসন হত্যা করে তার মাংস রান্না করে খেয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবারই সেই এলাকায় হানা দেয় বনদপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিল অরল্যান্ডো। জানা গিয়েছে, ওই স্নিফার ডগটিই গন্ধ শুঁকে একটি বাড়ি থেকে রান্না করা বাইসনের মাংস খুঁজে বের করে। এরপরই সেই বাড়ির গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করাতে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও জন্মেজয় পাল বলেন, “অরল্যান্ডো প্রথমে গন্ধ শুঁকে একজনের বাড়ি থেকে বাইসেনর মাংসের হদিশ দেয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনের বাড়ি থেকে মাংস উদ্ধার করা হয়।”
[আরও পড়ুন: বোলপুরের তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, পুলিশের জালে বিধায়ক মনিরুল ইসলামের দাদা]
অরল্যান্ডোর এই কীর্তিতে খুশি বনদপ্তর। গরুমারা জাতীয় উদ্যানে ৫০ টির বেশি একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন-সহ আরও নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সেগুলির লোভে বারবার জঙ্গলে হানা দেয় চোরাশিকারীরা। সেই কারণে প্রাণীদের সুরক্ষা দিতে জুন মাসে আনা হয় বেলজিয়ান ম্যালনিয় প্রজাতির ওই কুকুরটিকে। বৃহস্পতিবারই প্রথম কর্মক্ষেত্রে নামানো হয় তাকে। প্রথম দিনেই বাজিমাত করল সে।
[আরও পড়ুন: করোনার মাঝে স্ক্রাব টাইফাসের থাবা, দু’দিনে আক্রান্ত অন্তত ৯ জন]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন