সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে বিপাকে জড়ালেন নদিয়ার বিজেপি নেতা মহাদেব সরকার এবং গেরুয়া শিবিরের প্রার্থী কল্যাণ চৌবে৷ অশ্লীল ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, এই অভিযোগে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷ সেই অভিযোগ খতিয়ে দেখেই নির্বাচন কমিশনকে ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
[ আরও পড়ুন: মিষ্টি নিয়ে রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, মমতার সৌজন্যকে সমর্থন দিলীপের]
গত ২২ এপ্রিল দলীয় প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে কৃষ্ণনগরে একটি জনসভা করে বিজেপি৷ তাতে বক্তব্য রাখেন নদিয়া জেলা বিজেপি সভাপতি মহাদেব সরকার৷ ওই সভায় মহুয়া মৈত্রকে সরাসরি আক্রমণ করেন তিনি৷ তাঁকে ‘সুন্দরী রমণী’ বলে উল্লেখ করেন মহাদেব সরকার৷ তিনি বলেন, ‘‘সৌন্দর্য্যে ভর করেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে শাসক দল৷’’ মহুয়া মৈত্রের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশে পড়ায় ভারতীয় সংস্কৃতি ভুলে গিয়েছেন আপনি৷ লজ্জাই নারীর ভূষণ৷ কিন্তু আপনি তা মানেন না৷ আপনি রঙিন জল পান করেন৷ আপনাকে ভারতীয় নারীরা মেনে নেবে না৷’’
[ আরও পড়ুন: ‘১২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর]
কুরুচিকর আক্রমণের অভিযোগে সরব হন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী৷ এই অভিযোগে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। গোটা ঘটনা জানিয়ে তিনি আবেদন করেন, অভিযুক্ত বিজেপি নেতাদের সব মিছিল, জনসভা, রোড শো ও প্রচার কমপক্ষে তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হোক। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়৷ সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ সর্বোচ্চ আদালতের নির্দেশে ভোটের আবহে বিপাকে গেরুয়া শিবিরে৷ যথাযথ ব্যবস্থা নেওয়ায় শীর্ষ আদালতের বিচারকদের ধন্যবাদজ্ঞাপন করেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷ তবে এ বিষয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
‘গভীর রাতে স্বামী আর ছেলের ফারাকই বুঝতে পারি না’, মারাত্মক বিড়ম্বনায় ফারহা
-
শুটিং ফ্লোরে দেবের ‘দাদাগিরি’, টিমের সঙ্গে ছবি পোস্ট করে নতুন ‘দাদা’ লিখলেন…
-
দেশের এই মন্দিরে গেলেই সারে ডায়বেটিস, ভক্তদের বিশ্বাস, রোগ সারায় পিঁপড়েরা!
-
‘স্যাটা ভাঙা’ মারের হুমকি, হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি যুব মোর্চার
-
দেশঁর মায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন এমবাপেরা, কোন যুক্তিতে নাকচ করল ফিফা?