অর্ণব দাস, বারাসত: বারাসতে নার্সিংহোমের ছাদ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘটনায় জারি ধরপাকড়। শুক্রবার রাতে নার্সিংহোমের মালিক চিকিৎসক আব্দুর রাজ্জাক মণ্ডল ও আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ। শনিবার ধৃতদের আদালতে পেশ করলে আদালত ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছিল, বাড়ির আর্থিক অনটনের কারণে মৃত নাবালিকা নার্সিংহোম মালিকের বাড়িতে থেকে পড়াশোনা করত। পড়াশোনার ফাঁকে সে মালিকের বাড়িও দেখাশোনা করত বলে জানিয়েছে পরিবার। বুধবার দুপুর থেকেই ওই নাবালিকার কোনও খোঁজ মিলছিল না। বিকেলের দিকে নার্সিংহোমের ছাদে গিয়ে এক কর্মী দেখেন নাবালিকার নিথর দেহ পড়ে রয়েছে। খবর যায় পুলিশে। বারাসত (Barasat) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। খবর পেয়ে মৃতার মা-সহ পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভও দেখান একপ্রস্থ।
[আরও পড়ুন: শিয়ালদহে বাতিল মেগা ব্লক, ১২ বগি ট্রেন চালানো নিয়ে অনিশ্চয়তা]
শুরু থেকেই তাঁরা মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই মর্মে বুধবার রাতেই বারাসত থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে বাড়ি থেকে নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই নাবালিকার মৃত্যর কারণ স্পষ্ট হবে।
[আরও পড়ুন: শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত’, প্রচারে বেরিয়ে ফের পুলিশকে তোপ দিলীপের]
সর্বশেষ খবর
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই
-
বিলবোর্ড বিতর্কে হস্তক্ষেপ করল না আদালত, ‘খুলেই তো ফেলা হয়েছে’ বলল হাই কোর্ট
-
যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’, ‘টুকরে টুকরে গ্যাং’কে সপাট জবাব শুভেন্দুর
-
নেই ন্যূনতম পরিকাঠামো, শৌচাগার ৫০০ মিটার দূরে, এশিয়ান গেমসে শ্রেয়সদের পাঠাবে না বিসিসিআই?
-
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?