নবেন্দু ঘোষ, বসিরহাট: শুটিংয়ের ব্যস্ততা আপাতত নেই৷ তাই সপ্তাহান্তে শনিবার থেকেই কোমর বেঁধে ভোটপ্রচারে নেমেছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান৷ রবিবার সকালেও একই উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত তারকা প্রার্থী৷ হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং বাদুড়িয়ায় ভোট প্রচার করলেন তিনি৷
[ আরও পড়ুন: উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি, কাঠগড়ায় বিজেপি]
রবিবার সকাল সকাল হিঙ্গলগঞ্জে কর্মিসভায় যোগ দেন নুসরত৷ এদিনের মঞ্চ থেকে আবারও সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দিয়েছেন বসিরহাটের তারকা প্রার্থী৷ তিনি বলেন, ‘‘সিনেমার ব্যস্ততা ছেড়ে আপনাদের কাছে এসেছি৷ আমি এখন আপনাদের সহকর্মী৷ দিদির আমার প্রতি বিশ্বাস রয়েছে৷ তাঁর বিশ্বাস মানুষের সঙ্গে, মানুষের জন্য আমি কাজ করতে পারব৷ আমি ভোট চাইছি না৷ আপনারা পাশে থাকুন, আমি এটাই চাই৷’’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও মানুষের জন্য কাজ করতে চান বলেই জানান দলের তারকা প্রার্থী৷

রাজনীতিতে একেবারে আনকোরা প্রার্থীর সর্বক্ষণের প্রচারসঙ্গী উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ বসিরহাটের তৃণমূল প্রার্থীর জয়ের বিষয়ে একই আত্মবিশ্বাসের সুর তাঁর গলায়৷ হিঙ্গলগঞ্জের পর বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং বাদুড়িয়ায় কয়েকটি সভা করেন তারকা প্রার্থী৷
[ আরও পড়ুন: কীর্তনের আসরে ‘প্রেম বিলিয়ে’ জনসংযোগ বাবুলের]

[ আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় ভোটপ্রচারে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে]
টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানে, কালীভক্ত নুসরত৷ তাই কোনও শুভ কাজ শুরুর আগেই কালীমন্দিরে যান নুসরত জাহান৷ ভোটপ্রচার শুরুর আগেও তার অন্যথা হয়নি৷

শনিবার সকালে লেক কালীবাড়িতে যান অভিনেত্রী৷ পুরোহিতের উপস্থিতিতে হাতজোড় করে মন্ত্রপাঠ করেন তিনি৷ এরপর সোজা চলে যান খিদিরপুরে৷ সেখানেই মাজারে চাদর চড়ান তারকা প্রার্থী৷

তারপর থেকে সোজা চলে যান সন্দেশখালিতে৷ স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করতে বেশ কয়েকটি সভাও করেন তিনি৷ প্রতিটি সভা থেকেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তারকা প্রার্থী৷ একইরকম উৎসাহের সঙ্গে রবিবাসরীয় প্রচার করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়৷
[ আরও পড়ুন: প্রচারমঞ্চে মায়ের ছবি উপহার পেয়ে আবেগতাড়িত মুনমুন সেন]
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা