Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায় উপনির্বাচনের দিন ঘোষণা

ভোট ও গণনার দিন জেনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৭, ১২:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৭, ১২:৩২

options
link
উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায় উপনির্বাচনের দিন ঘোষণা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবংয়ের ভোট সব শেষ হয়েছে। একমাসের মধ্যে ফের রাজ্যে আরও কেন্দ্রে নির্বাচন। উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ২৯ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি হবে গণনা।

[নিউ ইয়ার ইভে মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়া কেন্দ্রটি ফাঁকা হয়। একইভাবে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ঘোষ প্রয়াণের কারণে ফের ভোট নেওয়া হবে। ১৫ জানুয়ারির মধ্যে মনোনয়ন দাখিল করতে হবে। এদিন একথা জানায় রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, উলুবেড়িয়া আসন থেকে টানা দু’বার লোকসভায় গিয়েছিলেন সুলতান আহমেদ। তিনি ইউপিএ টু মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। নারদ কাণ্ডে তদন্ত চলাকালীন মৃত্যু হয়েছিল সুলতান আহমেদের। অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি বছরের আগস্ট মাসে প্রয়াত হন মধুসূদন ঘোষ। দুজনের মৃত্যুর ফলে ফাঁকা হয় দুটি আসন। সবং বিধানসভার উপনির্বাচনের সঙ্গে এই দুটি কেন্দ্রে ভোট নেওয়ার কথা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। উলুবেড়িয়া যেমন তৃণমূলের দখলে ছিল, তেমন নোয়াপাড়া ছিল বাম-কংগ্রেস জোটের। সবংয়ের মতো এই দুই কেন্দ্রে চর্তুমুখী লড়াই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে সবং জিতে নিয়ে বিধানসভায় বিধায়ক সংখ্যা বাড়িয়ে নিয়েছে রাজ্যের শাসক দল।

[নাম পালটে ফিরল ‘স্পেসিফায়েড তারকাটা’, কটাক্ষ কলকাতা পুলিশকেই]

সবংয়ে এবার রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের মানস ভুঁইয়া প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হন। এবার উপনির্বাচনে তাঁর স্ত্রী গীতারানি ভুঁইয়া মার্জিন বাড়িয়ে ৬৪ হাজার করেছেন। সবংয়ের মতো নোয়াপাড়া বিরোধীদের থেকে ছিনিয়ে নিতে চায় তৃণমূল। পাশাপাশি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ধরে রাখাও লক্ষ্য শাসক দলে। উল্টোদিকে বিরোধীরা দুটি আসনে টক্কর দিতে তৈরি। সবংয়ে ভোট বাড়ানোয় গেরুয়া শিবিরও চাঙ্গা। পাশাপাশি বামেরা দ্বিতীয় নম্বর স্থান রাখায় তারাও লড়াইয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, উলুবেড়িয়া কেন্দ্রটি একেবারে গ্রামীণ এলাকায়। এই কেন্দ্রে উপনির্বাচন পঞ্চায়েত ভোটের আগে ড্রেস রিহার্সাল। নোয়াপাড়ার ক্ষেত্রেও একথা প্রযোজ্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.