রাজা দাস, বালুরঘাট: অবশেষে স্বস্তি পেলেন দিলীপ ঘোষ৷ পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলায় জামিন পেলেন রাজ্য বিজেপি সভাপতি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত৷ দিলীপের সঙ্গেই জামিন পেয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং জেলা সভাপতি শুভেন্দু সরকার। তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ বিজেপির কর্মীদের আইন ভাঙতে বাধ্য করেছিল বলেই দাবি দিলীপ ঘোষের।
[ আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং]
জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে জেলা ও ব্লক নেতৃত্বদের নিয়ে প্রথমেই একটি বৈঠক করেন তিনি। এরপর বুনিয়াদপুরের মহকুমা আদালতে সশরীরে হাজিরা দেন দিলীপ ঘোষ, শুভেন্দু সরকার ও সুকান্ত মজুমদার। তিনজনেরই জামিন মঞ্জুর করেন বিচারক। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ভাল ফলাফল করায়, গত ৮ জুন দক্ষিণ দিনাজপুরে অভিনন্দন যাত্রা যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, ওই মিছিলকে কেন্দ্র করেই গঙ্গারামপুর ও বুনিয়াদপুর শহরে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থকের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। আহত হয় দু’পক্ষের বেশ কয়েকজন। এবং এরপরই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে দায়ের হয় একাধিক মামলা৷ সেই ঘটনায় আগেই হাইকোর্টে আগেই জামিন নিয়েছিলেন বিজেপির এই নেতারা। এদিন ব্যক্তিগত কুড়ি হাজার টাকার বন্ডে এদিন বুনিয়াদপুরের মহকুমা আদালতে জামিন পান তাঁরা।
[ আরও পড়ুন: হাতকড়া পরিয়ে ট্রেনে এবিভিপি সদস্যকে নিয়ে গেল পুলিশ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ]
অভিযুক্ত বিজেপি নেতাদের আইনজীবী প্রদীপ কুমার সরকার বলেন, ‘‘এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৮৩, ১৮৬, ১৮৮, ৩২৫, ৩২৬, ৩০৭ ধারা ও আর্মস অ্যাক্টে এবং ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে মামলা দায়ের করে পুলিশ। কিন্তু বুনিয়াদপুর সিজেএম কোর্টের বিচারক অপর্ণা দাস জামিন নিশ্চিত করেছেন।’’ ঘটনায় শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘সবাই জানে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ নির্বাচনে জেতার পর র্যালি করা যাবে না, এমনটা গণতন্ত্রে নেই। আমাদের আইন ভাঙতে বাধ্য করানো হয়েছে৷ এটা আদালত জানে। তাই জামিন হয়েছে।’’ এছাড়া পুলিশ দিয়ে ভয় দেখিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিপ্লব মিত্র ও তাঁর পরিবারকে নানা ভাবে মামলায় জড়াচ্ছে পুলিশ। এতদিন তৃণমূলে থাকাকালীন কোনও মামলা হয়নি। যেই বিজেপিতে আসলেন, তখনই মামলা কী কারণে করা হয়েছে, তা সবাই জানে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ