নিরুফা খাতুন: জানুয়ারির শুরুতে শীতের ছন্দপতন। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দক্ষিণবঙ্গে সামান্য বাড়ল তাপমাত্রা। জারি থাকবে ঘন কুয়াশার দাপট। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তারপর দু-তিনদিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারাপতনের আশঙ্কা। বুধ ও বৃহস্পতিবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতে। আবার উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। বিশেষত কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় কুয়াশার দাপট থাকবে।
এদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং-সহ চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং-সহ পার্বত্য এলাকার তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপরের দিকের পাঁচ জেলার তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে কমবে তাপমাত্রা। ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ঘন কুয়াশার দাপটও বজায় থাকবে। শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঘন কুয়াশায় মুখ ঢাকতে পারে।
সর্বশেষ খবর
-
জীবিত মাকে দেখতে দেয়নি প্রশাসন, এবার জেলে মাতৃশ্রাদ্ধ করতে চেয়ে আবেদন চিন্ময় প্রভুর
-
‘জয় জয় রাম’ গানেই ঘুচল গোমাংস ভক্ষণের অভিশাপ, ‘রঘুনন্দন’ রণবীরে মুগ্ধ নিন্দুকরাও!
-
স্যালাড যখন সুপারফুড, মেদ ঝরাতে বানিয়ে ফেলুন বিরাট কোহলির পছন্দের খাবার
-
ভেঙে চুরমার শচীনের আরেকটি রেকর্ড! ‘ক্রিকেট ঈশ্বর’কে পিছনে ফেলে ইতিহাস অখ্যাত তারকার
-
৫ মাসেই মোহভঙ্গ! জোটে থাকা সত্ত্বেও উপনির্বাচনে বিজয়ের বিরুদ্ধে প্রার্থী প্রার্থী দিচ্ছে বামেরা