সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ রাজ্যজুড়ে চওড়া হচ্ছে করোনার (Corona Virus) থাবা। বিধিনিষেধের মাঝেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যার ফলে বিধিনিষেধ আরও কড়া হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যদিও এবিষয়ে রাজ্যের তরফে এখনও কোনও নির্দেশিকা জারি করা হয়নি।
গত ২০২০, ২০২১ সালের পর ২০২২-এও রীতিমতো দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ফের বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি অফিসের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের দিকে। বেঁধে দেওয়া হয়েছে ট্রেনের সময় ও যাত্রী সংখ্যাও। শপিং মল, রেস্তরাঁর ক্ষেত্রে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। খাস কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কনটেনমেন্ট জোন করা হয়েছে। তা সত্ত্বেও বাগে আসছে না করোনা ভাইরাস। সেই কারণেই এবার তৃণমূল সরকার আরও কড়া বিধিনিষেধ জারি করতে পারে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, কিছুদিনের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হতে পারে শপিং মল। এছাড়াও একাধিক ক্ষেত্রে জারি হতে পারে কড়া নিষেধাজ্ঞা। তবে এবিষয়ে এখনও রাজ্যের তরফে কিছু জানানো হয়নি। ১৫ জানুয়ারির মধ্যেই রাজ্যের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।বিধিনিষেধ আরও কড়া হলে ভোগান্তির আশঙ্কা করছেন অনেকে।
[আরও পড়ুন: এবার গোসাবা এলাকায় বাঘের আতঙ্ক! ব্যক্তির বাড়িতে ঢুকে গরু-ছাগল মারল দক্ষিণরায়]
তবে শুধু বাংলা নয়, দেশ জুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ মানুষ। যার ফলে বর্তমানে দেশে মোট সংক্রমিত বেড়ে হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০। পটিজিভিটি রেট ১০.৬৪ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে পাঁচ রাজ্য। সেই তালিকায় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের মতোই রয়েছে দিল্লি। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৯,১৬৬ জন।
সেই সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে দিল্লি সরকার। মঙ্গলবার সরকারের তরফে সমস্ত বেসরকারি অফিস ও রেস্তরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মিলবে হোম ডেলিভারির সুবিধা। এতদিন পর্যন্ত পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে চালানো হচ্ছিল অফিস ও রেস্তরাঁ।
[আরও পড়ুন: বিজেপির বিদায়ী কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত! দিলীপ ঘোষের কাছে ক্ষোভ উগরে দিলেন আসানসোলের TMC প্রার্থী]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!